পর্যটকদের জন্য বাংলাদেশে ভ্রমণ

Avatar

By ড: নওশাদুল হক, অস্ট্রেলিয়া

Jul 2, 2025 #অরন্য, #অস্ট্রেলিয়া, #ইউনেস্কো, #ইতিহাস, #ঈদ, #কক্সবাজার, #কান্তজিউ, #কুমির, #কুয়াকাটা, #কৃষি, #খাগড়াছড়ি, #খ্রিস্টান, #গঙ্গা, #গোলপাতা, #গ্রীষ্ম, #চট্টগ্রাম, #চিরহরিৎ, #ছুটি, #জনপদ, #জলাভূমি, #জোয়ার, #টাইগার, #ট্রেন, #ড: নওশাদুল হক, #ঢাকা, #তিব্বত, #দিনাজপুর, #দ্বীপ, #নওগাঁ, #নদী, #নেপাল, #পদ্মা, #পর্যটক, #পাহাড়, #পাহাড়পুর, #প্রত্নতাত্ত্বিক, #প্লাবনভূমি, #বগুড়া, #বঙ্গোপসাগর, #বন, #বনভূমি, #বর্ষা, #বসন্ত, #বাগান, #বাঘ, #বাংলাদেশ, #বালি, #বিমানবন্দর, #বিহার, #বৃষ্টি, #বৃষ্টিভেজা, #ব্রহ্মপুত্র, #ব্রিটিশ, #ভাটার, #ভ্রমণ, #ময়নামতি, #মহাস্থানগড়, #মায়ানমার, #মুসলিম, #মেঘনা, #ম্যানগ্রোভ, #রংপুর, #রাঙামাটি, #রাজা, #লবণাক্ত, #লালবাগ, #শরৎ, #শহর, #শীত, #সমুদ্র, #সুন্দরবন, #স্থাপত্য, #স্বাধীনতা, #হরিণ, #হিন্দু, #হিমালয়, #হিরণ পয়েন্ট, #হেমন্ত

বাংলাদেশ মূলত: বাংলাভাষী ও কিছু অন্যান্য ভাষার জাতিগোষ্ঠীর দেশ। বাংলা হচ্ছে প্রধান স্থানীয় ভাষা এবং দেশ মানে ভূমি। এজন্যই নাম বাংলাদেশ।

বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণকারী স্বাধীন জাতি হিসাবে গর্বের সাথে নিজেকে প্রতিষ্ঠিত এবং উল্লেখযোগ্য বিদেশী পর্যটকদের আকর্ষণ করেছে। সাধারণভাবে বলা হয় বাংলাদেশ একটি ডেল্টা এবং প্লাবনভূমি, যেখানে বিস্তীর্ণ সমতলভূমি রয়েছে। তবে দেশটিতে বেশ বৈচিত্র্যও আছে। পূর্বে পাহাড়, উত্তরপূর্বে এবং দক্ষিনে জলাভূমি ও সাগর। এখানে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল একক বন হিসেবে, এবং রয়েল বেঙ্গল টাইগার বা ডোরাকাটা বাঘের একমাত্র আবাস। দক্ষিণের এই সুন্দরবনে লক্ষ লক্ষ হরিণ রয়েছে বাঘের খাদ্য ও প্রতিবেশের সাথে ভারসাম্য রেখে। উত্তর পূর্বে সবুজ চা বাগান। দক্ষিণ-পূর্বে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকতও আছে। সর্বোপরি, দেশটিতে পরিশ্রমী, এবং সত্যিকার অর্থে সবচেয়ে অতিথিপরায়ণ লোক বসবাস করে যারা অতিথিদের বাড়ির আশীর্বাদ হিসাবে বিবেচনা করে।
কখন যেতে হবে
বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত – এই ছয়টি ঋতু রয়েছে। এপ্রিল এবং মে মাসে গরম আবহাওয়া, এবং তা গ্রীষ্মের দুই বাংলা মাসের সমতূল্য। জুন, জুলাই এবং আগস্টে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় ও সেসময় হচ্ছে বর্ষাকাল। সেপ্টেম্বরে বেশ সুন্দর ও মনোরম আবহাওয়া শুরু হয়। অক্টোবর থেকে মার্চ অপেক্ষাকৃত মৃদু শীত এবং বাংলাদেশ ভ্রমণের সেরা সময়। তবে একটু সাহসী ভ্রমণকারীদের জন্য, দেশটিতে যে কোনও সময় যাওয়া যেতে পারে। বিশেষ বিশেষ খাবারের প্রাপ্যতা এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ও উপভোগ করতে চাইলে যে কোন সময় বেছে নেয়া যাবে। প্রতিটি ঋতুর সুবিধা এবং অসুবিধা সহ নিজস্ব অনন্য বৈশিষ্ট রয়েছে। কেউ যদি মেঘের গুড়ু গুড়ু গর্জন, বজ্রনিনাদ এবং অবিরাম বৃষ্টির ফোঁটার শব্দ উপভোগ করতে পছন্দ করেন, তবে জুন/জুলাইয়ে বাংলার বিখ্যাত বর্ষাকাল বা মনসুন বাদ দেয়া ঠিক হবে না। বছরভেদে বন্যার ঝুঁকি থাকে তবে স্থানীয়দের সাথে পরামর্শ করে এই ঝুঁকি কমিয়ে আনন্দের সাথে নদীভ্রমন ও সারাদেশ ঘোরা যায়। বিভিন্ন ধরনের মজার অনুষ্ঠান যেমন নৌকা বাইচ এসময় উপভোগ করা যেতে পারে।
 
প্রধান আকর্ষণ
পূ্র্বে উল্লিখিত, বাংলাদেশে পর্যটকদের জন্য বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং আরো অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে। কেউ যদি প্রকৃতি বা ইতিহাস প্রেমী হয়, তবে গন্তব্যের শেষ নেই। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসকদের ভারতীয় উপমহাদেশ ত্যাগ করার সময়ের অনেক স্থাপনা এখনো সুরক্ষিত। প্রাচীন ১০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে মধ্যযুগ, সে সময় থেকে আধুনিক যুগের প্রাথমিক সভ্যতার নমুনাসসহ অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। ১৯৭১ সালে আধুনিক স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল একটি মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সেই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন।
 
প্রাচীন ও বর্তমান ইতিহাস
বৃহত্তর ভারতে ব্রিটিশ শাসনের সময় দীর্ঘ ঐতিহাসিক পরিচিতিসহ, বাংলাদেশের বর্তমান এলাকা ভারতীয় উপমহাদেশের ও প্রাচীন ভারতের গংগারিধি নামে পরিচিত ছিলো। পরে একটি পুরাতন জনপদ বংগ বা পরবর্তীতে বাংলা নামে প্রদেশের অংশ ছিল বলে প্রায়ই উল্লেখ করা হয়। বৃটিশের আগে মুঘল সাম্রাজ্যের শাসনের সময়, এই দেশ বাংলা সালতানাত অঞ্চলের অধীনে একটি অংশ ছিল। তবে বাংলায় স্থানীয় রাজা, এবং সুবাদার বা শাসকদের দ্বারা বেশ কিছু এলাকা স্বায়ত্তশাসনে ছিল।
 
প্রাচীনকালে, বঙ্গ এলাকা বঙ নামেও পরিচিত ছিল। বর্তমান মায়ানমারের আরাকান প্রদেশে এশিয়ার দক্ষিণ-পূর্ব পর্যন্ত বিস্তৃত পুন্ড্র, রাঢ়, সমতট, হরিকেল প্রভৃতি বিভিন্ন নামে আরও অনেক ছোট ছোট প্রাচীন জনপদ ছিল।
পললভূমিতে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা সহ শক্তিশালী নদীগুলির সাথে ভৌগোলিক অবস্থানের কারণে এই নদীগুলি দ্বারা বাহিত পলিমাটির কারনে বাংলাদেশের জমি উর্বর। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের প্রায় দুই-তৃতীয়াংশের মতো একটি ছোট জায়গা থেকে, কৃষি আবাদি জমি ব্যবহার করে ১৭০ মিলিয়নেরও বেশি মানুষের জন্য তাদের নিজস্ব প্রধান খাদ্য, ধান চাষ করে চাল উৎপাদন ও নিজেদের চাহিদা মেটানো জমির এই অত্যন্ত উচ্চ ফসলের উৎপাদনশীলতার প্রমাণ বহন করে।
 
মৌর্য, পাল এবং সেন রাজবংশ থেকে শুরু করে খ্রিস্টপূর্ব কয়েকশ বছর আগে থেকে শুরু করে কয়েকশ বছর পরবর্তী খ্রিস্টাব্দ পর্যন্ত অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। অনেক স্থাপনা বিশেষ করে নবম বা দশম শতাব্দীতে বাংলায় ইসলামি শাসকদের আগমনের ঠিক আগে প্রথম সহস্রাব্দ পর্যন্ত সময়কালের।

প্রাচীন বাংলার সাথে বৌদ্ধধর্মের একটি বিশেষ সম্পর্ক আছে। পরবর্তীতে বিশেষ করে সেন শাসনামলে হিন্দুদের প্রভাব বাড়ে। এর মধ্যে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক স্থান এবং স্মৃতিস্তম্ভ যেকোন ইতিহাস প্রেমী এবং অভিযাত্রীদের কাছে চমৎকার আকর্ষণ হতে পারে।
 
শাক্যমুনি যুবরাজ সিদ্ধার্থ গৌতম নেপালের বর্তমান অংশ কপিলাবস্তুর লুম্বিনি গার্ডেনে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমান বিহারের গয়াতে জ্ঞানলাভ করেন এবং ভারতের উত্তর প্রদেশের বারাণসীর কাছে সারনাথ হরিণ পার্কে সর্বপ্রথম ধর্মপ্রচার শুরু করেন। তিনি কুশীনগরে দেহত্যাগ বা মহাপরিনির্বান লাভ করেন। এই সমস্ত স্থান তৎকালীন বঙ্গ থেকে খুব বেশি দূরে ছিল না। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের একজন শক্তিশালী সমর্থক ছিলেন এবং এশিয়ার বৃহত্তর অংশ সহ বাংলা, ইন্দোচায়নাসহ, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান অংশে ছড়িয়ে দিতে মূখ্য ভুমিকা পালন করেন। পরবর্তীতে মুসলিম যোদ্ধা ও পীর যারা ইসলামের ধর্মের আধ্যাত্মিক নেতা, তারা নতুন ধর্ম ইসলাম নিয়ে আসে। এটি একটি বৃহৎ বাংলাদেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাতির সাথে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ মিশনারিরা বহু স্থানীয় মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছিল। এখন বাংলাদেশ সমস্ত নাগরিকের জন্য সরকারী ছুটির দিন হিসাবে সমস্ত প্রধান ধর্মীয় আচারানুষ্ঠানিক সংক্রান্ত পবিত্র দিনগুলি উদযাপন করা হয়।
 
মুসলিমদের জন্য ঈদ, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দুর্গাপূজা এবং দেবদেবীদের জন্য অন্যান্য পূজা, খ্রিস্টানদের জন্য ক্রিসমাস দিবস এবং বৌদ্ধদের জন্য বুদ্ধ পূর্ণিমা দিবসের মতো দিনগুলিতে সুসংগত বহুসংস্কৃতি, বহুধর্মীয় এবং বহুজাতিক সমাজ হিসেবে বাংলাদেশী সব নাগরিকদের সমান অধিকার সংবিধান স্বীকৃত।
বাংলাদেশ অনেক জাতীয় দিবসও উদযাপন করে। যেমন ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন এবং শহীদ দিবস হিসাবে। এখন তা ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (IMLD) হিসাবেও ঘোষিত এবং বিশ্বের অনেক বড় শহরে বিশ্বব্যাপী উদযাপন করা হয়। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। এই জাতীয় দিবস উদযাপনের দিনগুলিতে এবং ধর্মীয় ছুটির দিনে ভ্রমণেচ্ছু পর্যটকগন বিশেষ অনন্য এক অভিজ্ঞতা লাভ করতে পারে।
 
প্রাকৃতিক আকর্ষণ
প্রকৃতি ভিত্তিক প্রধান আকর্ষণগুলি হলো খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে বিস্তীর্ণ সুন্দরবন, উত্তর-পূর্ব সিলেটে চা বাগান এবং দক্ষিণ-পূর্বে চট্টগ্রাম অঞ্চলের পাহাড় ও বনভূমি। সবুজ ধান ক্ষেত সহ গ্রামীণ কৃষি ভূমি, ঋতুভেদে বিভিন্ন ধরনের সবজি চাষের বাগান রয়েছে। দেশের বিশাল অংশ জুড়ে আকর্ষণীয় সবুজের বৈচিত্র্য রয়েছে।
 
সুন্দরবন
সুন্দরবন আক্ষরিক অর্থেই সুন্দর বনান্চল। ভূমি এবং জল এখানে মিলিত হয় প্রাকৃতিক ভাবে জোয়ার ও ভাটার মাধ্যমে। যেখানে ধূর্ত, নির্মম অথচ রাজকীয় রয়েল বেঙ্গল টাইগার জলাভূমির লবণাক্ত ম্যানগ্রোভ বনে বিচরণ করে। মিঠা পানির কুমিরও জলে সাঁতার কাটে। এখানে চিত্রল হরিণ, জঙ্গলের পাখি, বন্য শুয়োর, টিকটিকি, লজ্জাবতী বানর, সাপ এবং অনেক জাতের সুন্দর পাখি রয়েছে। জ্বালানী কাঠ, গোলপাতা সংগ্রহ – ঘর ছাউনির উপকরণ, মধু ও মোম, শেল এবং মাছ এই অঞ্চলের বাসিন্দাদের জীবিকা নির্বাহের উপায়। দুবলা দ্বীপ ছাড়াও কটকা এবং কচিখালী বন্যপ্রাণী দেখার স্থানগুলি ফটোগ্রাফির জন্য চমৎকার গন্তব্য, যেখানে জেলেরা শুস্ক মৌসুমে মাছ শুকায়। বঙ্গোপসাগরের কাছে হিরণ পয়েন্ট একটি ভালো বিশ্রামের স্থান।
সমুদ্র সৈকত
কক্সবাজারে দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে এবং দক্ষিণাঞ্চলের কুয়াকাটায় আরেকটি সমুদ্র সৈকত রয়েছে যেখানে সূর্য ওঠা এবং সূর্যাস্ত দুইই দেখা যায়।
প্রত্নতাত্ত্বিক স্থান এবং স্থাপত্য স্মৃতিস্তম্ভ দেশ জুড়ে অনেক ঐতিহাসিক জায়গা আছে যেগুলো পর্যটকগন পরিদর্শন এবং ইতিহাসের তথ্যান্বেষণ করতে পারেন। সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হল পাহাড়পুর, মহাস্থানগড়, ময়নামতি এবং খ্রিস্টীয় ৮ম থেকে ১০ম শতাব্দীর বৌদ্ধ যুগের ধ্বংসাবশেষ। পাহাড়পুর বৌদ্ধ বিহার উত্তরে নওগাঁ জেলায় অবস্থিত। এই সোমপুর বিহার হলো ভারতের প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরে, ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। পাহাড়পুরে হিন্দু, জৈন ও বৌদ্ধ দেবতাদের মিশ্র নিদর্শন আবিষ্কৃত হয়েছে। প্রাচীন এবং মধ্যযুগীয় ইতিহাস প্রেমীরা বৃহত্তর বাংলার সেই সময়ের জীবন এবং সমাজ সম্পর্কে অন্বেষণ করতে এবং জানতে অগণিত ঘন্টা ব্যয় করতে পারেন।
 
বগুড়া শহরের কাছে মহাস্থানগড় এবং কুমিল্লার কাছে ময়নামতি হলো বৃহত্তর বাংলা এবং বর্তমান বাংলাদেশের বৌদ্ধ সভ্যতার দুটি ধ্বংসাবশেষ যা ঐতিহাসিকদের কাছে স্বর্গ বলে বিবেচিত। সুন্দর পোড়ামাটির সজ্জিত কান্তজির মন্দিরটি ১৭৫২ সালে নির্মিত। সারাদেশে, বিশেষ করে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম বা জেলা অঞ্চলে অন্যান্য অনেক পুরানো হিন্দু ও বৌদ্ধ মন্দিরের সাথে এটি নির্মিত হয়েছিল। লালবাগ কেল্লা ঢাকার একটি আকর্ষণ যা ১৬৭৮ সালে মুঘল আমলে শায়েস্তা খান কতৃক নির্মিত হয়েছিল।
 
পুরাতন শহর সোনারগাঁও ঢাকার কাছাকাছি যা ১৩৩৮ খ্রিস্টাব্দে তার গৌরবময় সময়কালের বিকাশ ঘটায় যখন এটি ফখরুদ্দিন মোবারক শাহ কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার প্রথম দিকের স্বাধীন রাজ্যের রাজধানী হিসাবে আবির্ভূত হয়। আধুনিক শহরের মতো অনেক পুরানো স্থানের ধ্বংসাবশেষ, আলংকারিক বাসস্থান, সুসজ্য বাগান এবং সুনির্মিত রাস্তা এখনও এখানে পাওয়া যায়। এখানে একটি লোকশিল্প জাদুঘর রয়েছে যা একই সময়ে পরিদর্শন করা যেতে পারে।
 
বাংলাদেশে অনেক নতুন স্থাপত্য নিদর্শন এবং আধুনিক ভবন রয়েছে যা নির্মিত হয়েছে অপেক্ষাকৃত সাম্প্রতিক সময়ে। এর মধ্যে কিছু স্থাপনা বড় শহরের কাছাকাছি। সাভারের কাছে স্বাধীনতা স্মৃতিসৌধ, মুজিবনগর স্বাধীনতা স্মৃতি কমপ্লেক্স যেখানে বাংলাদেশের প্রথম সরকার ১৯৭১ সালে মেহেরপুরের কাছে শপথ নিয়েছিল। গোপালগঞ্জের কাছে টুঙ্গিপাড়ায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিক্ষেত্র, জাতীয় সংসদ ভবন কমপ্লেক্স, কেন্দ্রীয় শহীদ মিনার, এবং ঢাকার পুরোনো ঐতিহাসিক আহসান মঞ্জিল, অনেক পর্যটককে আকর্ষণ করবে। শিলাইদহে ১৯১৩ সালে ভারতের প্রথম নোবেল বিজয়ী বিখ্যাত বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজবাড়ি রয়েছে। কুষ্টিয়ার কাছেই একজন বাঙালি মরমী সাধক, গীতিকার, শিল্পী লালন ফকিরের মাজার রয়েছে যিনি বহুসংস্কৃতির দর্শন প্রচার করেছিলেন এবং হিন্দু, মুসলিম এবং লোকসাহিত্যের মিশ্রণে ১৮ শতকে মানবতাবাদী বাউল ধর্মের প্রচারে অনেক ভক্তিমূলক গান রচনা করেছিলেন।
 
শহর
রাজধানী ঢাকা সহ বাংলাদেশে অনেক বড় জনবহুল শহর রয়েছে। ঢাকা শহরে প্রায় ২০ মিলিয়ন মানুষ আধুনিক সুযোগ-সুবিধা, জাদুঘর, পুরানো স্থাপত্য স্থাপনা নিয়ে ১৬ শতক থেকে পুরানো বৃহত্তর বাংলার রাজধানী। এখানে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এবং এটি বাংলাদেশের প্রবেশদ্বার। ব্রিটিশ শাসনামলে, বর্তমান বাংলাদেশ এবং বৃহত্তর প্রাচীন বাংলার ইতিহাস ও সংস্কৃতি জানার জন্য শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘর একটু সময় নিয়ে দেখা বাংলাদেশ তথা এ অন্চল সম্পর্কে একটি ভালো ধারনার সূচনা হবে।
 
দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর চট্টগ্রামের চারপাশে পাহাড়, বন এবং সমুদ্র সৈকত সহ অনেক প্রাকৃতিক আকর্ষণ রয়েছে। এটি বিমান, ট্রেন এবং সড়ক পরিবহনে পৌঁছানো যেতে পারে। যদিও ঢাকা থেকে ট্রেনে ভ্রমন করলে, রেললাইনের ধারে ধারে বাংলার মনোরম গ্রামীণ দৃশ্যাবলী উপভোগ করা সুযোগ পাওয়া যাবে। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে আগমনকারী পীর শাহ আমানতের মাজার অনেক মুসলিম ভক্তদের জন্য একটি আকর্ষণ।
 
উত্তরে রাজশাহী হল বর্ষাকালের প্রমত্তা পদ্মা নদীর তীরে অবস্থিত। এখানে শাহ মখদুমের মাজার রয়েছে। তিনি ১৪ শতকের একজন মুসলিম আধ্যাত্মিক সাধক, যিনি এই অঞ্চল ও এখানকার চারপাশে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন।
 
খুলনা দ্বিতীয় বন্দর শহর এবং সুন্দরবনের প্রবেশদ্বার। কাছাকাছি বাগেরহাটে একটি ষাট গম্বুজ মসজিদ রয়েছে যেখানে খান জাহান আলী, আরেকজন বিখ্যাত মুসলিম সাধক, যিনি সুন্দরবন এলাকার ঘন জঙ্গল পরিষ্কার করে মানব বসতি স্থাপন করেছিলেন।
 
সিলেটে মালনীছড়াসহ অনেক সবুজ চা বাগান রয়েছে, যা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম চা বাগান। এখানে শাহ জালালের মাজার অবস্থিত, যিনি ১৩ শতকে বাংলার সবচেয়ে বিশিষ্ট মুসলিম সাধক ছিলেন।
 
পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণে দেশ জুড়ে অনেক ছোট শহর এবং শহরতলী রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্বে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির পার্বত্য জেলা এবং দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যা ১০০০ মিটারের বেশি উচুঁ। চিরহরিৎ বৃষ্টিভেজা অরন্য এখানে রয়েছে।
 
উত্তর-পূর্বে শেরপুর, ময়মনসিংহ, জামালপুরসহ গারো পাহাড়সারিতে পর্ণমোচী শাল বৃক্ষের বনান্চল আছে। বন্য হাতিরা মাঝে মাঝে বনে, ফসলক্ষেতে ও লোকালয়ে চলে আসে। সেখানে সড়কপথে সহজেই বেড়াতে যাওয়া যেতে পারে।
 
নেপাল ও তিব্বতের হিমালয় থেকে উৎপন্ন শক্তিশালী ব্রহ্মপুত্র, তিস্তা এবং ধরলা নদীগুলির বিধৌত সমতল প্লাবনভূমি, বিশাল বিস্তৃত বালির চরগুলি উত্তরবঙ্গে রংপুর ও দিনাজপুরকে ভ্রমন করতে বিশেষভাবে আকর্ষন করে। এই নদীগুলিতে ইন্জিনচালিত নৌকাভ্রমন, দু তীরের মানুষদের নিত্যদিনের জীবনযাত্রা, গ্রাম্য বালক বালিকাদের নদীর পানিতে সাতাঁর বা ঝাঁপাঝাঁপির দৃশ্য অন্য কোনো ভাবে দর্শন সম্ভব নয়। যে কোনও এডভেন্চারপ্রিয় ভ্রমণকারীর জন্য তা অমূল্য স্মৃতি হতে পারে।
 
বাংলাদেশ যে কোন ধরনের পর্যটকগনের জন্য আকর্ষনীয় পসরা তাদের আস্বাদনের জন্য উন্মুক্ত করে রেখেছে। বাংলাদেশ ভ্রমন করুন। এই রোমান্চকর দেশে আপনাকে স্বাগতম। আপনার ভ্রমন নিরাপদ ও আনন্দময় হোক।
 
আমার মতে শীর্ষ পাঁচ
  • রাজধানী ঢাকা এবং বৃহত্তর ঢাকা অঞ্চল
  • খুলনা ও সুন্দরবন ম্যানগ্রোভ বন
  • কক্সবাজার সমুদ্র সৈকত এবং সেন্ট মার্টিন দ্বীপ
  • মুজিবনগর স্বাধীনতা যুদ্ধ কমপ্লেক্স, আমঝুপি নীলকুঠি (মেহেরপুর)
  • প্রত্নতাত্ত্বিক স্থানগুলি যেমন বগুড়ার মহাস্থানগড় ও উত্তরবঙ্গের পাহাড়পুর।

পড়ুন ড: নওশাদুল হকের আরো লেখা

 

ঘুরুঞ্চি ম্যাগাজিনের সকল কর্মকান্ড নট ফর প্রফিট, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সকল কাজ পরিচালিত হচ্ছে।

অত্যন্ত ভরাক্রান্ত মনে জানাতে হচ্ছে যে আমাদের সম্মানিত লেখকদের জন্য কোনো তহবিল এই মুহূর্তে আমাদের কাছে নেই। অদূর ভবিষ্যতে তহবিল গঠন করতে পারা গেল এই অবস্থার পরিবর্তন হতে পারে।

 

ঘুরুঞ্চির ওয়েবসাইট পরিচালনা করতে আমাদের সপ্তাহে ৮-১২ ঘন্টা কাজ করতে হয়। বর্তমানে আমাদের কাজ শুধুমাত্র স্বেচ্ছাসেবক এবং স্ব-অর্থায়নের উপর নির্ভর করে। আপনারা ঘুরুঞ্চিতে বিজ্ঞাপন দিয়ে, অনুদান দিয়ে, স্বেচ্ছাশ্রম দিয়ে সাহায্য করতে পারেন।

ঘুরুঞ্চির ভ্রমণ ছবি ব্লগের ছবি থেকে আপনার পছন্দসই ছবি পেপার প্রিন্ট, ফাইন আর্ট প্রিন্ট, ওয়াল আর্ট এবং ডেস্ক আর্ট হিসাবে কেনার ব্যবস্থা রয়েছে। আপনারা ছবি কেনাকাটা করলে আমরা অল্প পরিমাণ কমিশন পাব, যা ঘুরুঞ্চির ক্রমবিকাশ এবং সম্প্রসারে ব্যাবস্থার হবে, যা ঘুরুঞ্চির ক্রমবিকাশ এবং সম্প্রসারে ব্যবহার হবে।

আমরা আপনার সমর্থনের জন্য কৃতজ্ঞ।