কান্ট্রি সাইড Archives - ঘুরুঞ্চি ম্যাগাজিন

ঝরা পাতায় জড়িয়ে থাকা ভালোবাসা
অস্ট্রেলিয়ায় মার্চ, এপ্রিল এবং মে এই তিন মাস হচ্ছে অটাম বা শরৎকাল। এই সময় চারপাশের প্রকৃতিতে নানা ধরনের বৃক্ষ তার নিজস্ব রং মনের মাধুরী মিশিয়ে উপস্থাপন করে। যেখানেই তাকাবেন নানা ধরনের গাছের রং বেরঙের পাতার বাহার এবং সেখানে না তাকিয়ে যেতে পারবেন না। আপনার চোখ পরবেই সেই অপরুপ দৃশ্যে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের একটি এলাকা যার নাম অরেন্জ। সেখানে শরৎকালে পুরো এলাকা জুড়ে সব যায়গায় আকর্ষণীয় এই রং বেরঙের গাছের পাতা রাস্তা ঘাট বন জঙ্গল কে রংঙ্গিন করে দেয়। যার কারনে এই অরেঞ্জ সিটি কাউন্সিল কে বলা হয় অস্ট্রেলিয়ার রঙিন শহর। শরতে এই শহর পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ ভিড় করে শরৎকালের এই অপরুপ সৌন্দর্য নিজ চোখে উপভোগ করার জন্য।

অস্ট্রেলিয়ার বড় শহর থেকে কিছুটা দূরে কান্ট্রি সাইডে যে কোন যায়গায় বেড়াতে যাবেন রাস্তার দুই পাশে চোখে পরবে সারি সারি এই সব রংঙ্গিন গাছ। বিশেষ করে বিভিন্ন ধরনের ফার্ম হাউজের সীমানা নির্ধারণে বা সীমানা প্রাচীরের জন্য এ গাছ বেশি বেশি লাগানো হয়ে থাকে। বিশেষ করে নিউ সাউথ ওয়েলস্ রাজ্জ্যের ব্লু মাউন্টেন, বার্থহাস্ট, মাজি, অরেঞ্জ, সেন্ট্রাল কোস্ট, নিউ ক্যাসেল এলাকা জুড়ে প্রচুর পরিমানে এ গাছ দেখতে পাওয়া যায়।

শরতে শুধুমাত্র একটি বা দুইটি প্রজাতির গাছই শুধু রঙ্গিন হয় তা কিন্তু না। প্রায় সব গাছ প্রতিযোগিতা করে যে যার মতো করে রং ছড়িয়ে থাকে। রঙ্গিন গাছগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চার্লেট অ্যাশ, চাইনিজ পিস্তাচিও, টুপেলো, লিকুইড এমম্বার,  চাইনিজ টাল্লো ট্রি, গিংকগো, স্পিন্ডলে বুশ, হাওথর্ন, জাপানীস ম্যাপেল, মাঞ্চুরিয়ান পেয়ার, গোল্ডেন অ্যাশ এবং ফ্লোয়ারিং চেরি অন্যতম। এছাড়াও আরোও অনেক প্রজাতির গাছ আছে যারা প্রকৃতির নিয়মে নিজেদের নিজস্ব রং মেলে ধরে।

গাছগুলো শরতকালের প্রতিটি স্বতন্ত্র মৌসুমে সৌন্দর্যের পরিমাণ এতো নিখুঁত রাখে যে তা কেবল অত্যাশ্চর্য বলা চলে। প্রতি বছর নতুন করে আরোও বেশি সুন্দর ও আকর্ষণীয় হয়ে আসে। শরতকালে প্রকৃতি সাজে রঙের এমন একটি ক্যানভাসে যা কোনও শিল্পী কল্পনাও করতে পারেবে না। রঙগুলি সত্যিই এত প্রাণবন্ত এবং স্পষ্ট হয় যে বিশ্বের নামকরা শিল্পীদের পক্ষেও তার রংয়ের ক্যানভাসে এই রং ফুটিয়ে তোলা ‘অ-বাস্তববাদী’ প্রায় অসম্ভব।

এপ্রিলের শুরুতে সকালে শীত খুব তীব্র হতে শুরু করে, বেশিরভাগ দিনে রোদ্রের তাপমাত্রা মাঝারি ধরনের এবং সন্ধ্যা শীতল হতে থাকে। শরৎকালে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে তাপমাত্রা ক্রমস শিতল থেকে ধিরে ধিরে শীত পরতে থাকে এবং দিনগুলিতে সূর্যের আলোর পরিমাণ আরও কমে দিনের সময় ছোট হতে থাকে। এই সময় অনেক গাছের পাতা রঙ পরিবর্তন করতে শুরু করে এবং খুব দ্রুত সময়ে তা মাটিতে ঝড়ে পড়ে।

প্রয়োজনীয় সূর্য্যের আলো এবং স্বাভাবিক তাপমাত্রার পরিবেশের সংস্পর্শে গাছ সাধারণত পাতা সবুজ থাকা অবস্থায় ফেলে দেয়। কিন্তু শীতপ্রধান দেশে শরতে গাছের নিচে পাতায় রঙের বাহার লেগে থাকে। আমরা কি কখনও লাল, কমলা, হলুদ এবং বাদামি রংয়ের পাতায় ঢাকা এরকম কোনও কোন রাস্তায় কখনো হেঁটেছি? এটা সত্যিই মজার এবং মন ভালো হয়ে যাওয়ার মতো একটি মধুর অনুভূতি যা আসলে লিখে বোঝানো যাবে না।

শরতকাল কাছাকাছি আসার সাথে সাথে গাছগুলি তাদের পাতায় থাকা সবুজ ক্লোরোফিলটি ভেঙে ফেলে এবং সেখানে থাকা পুষ্টিগুলি তাদের ট্রাঙ্ক এবং শিকড়গুলিতে পুনরায় বিতরণ করতে শুরু করে। এই পুষ্টিগুলি পুরোটা শীতকাল জুড়ে ধরে রাখে, যাতে করে যখন সূর্যের আলো খুব কমএবং চারপাশে প্রচুর ঠান্ডা থাকে তখন গাছ তার প্রয়োজনীয় রসদ পেতে পারে বেঁচে থাকার জন্য।

ক্লোরোফিলের ক্ষয় হওয়ার ফলে শরতের গাছগুলিতে হলুদ বর্ণ দেখা যায়। গাছ তার পাতার সবুজ রঙের ক্যারোটিনয়েডগুলি (উদ্ভিদে বিদ্যমান পিঙ্গল পদার্থ) সহজেই খালি করতে পারে। তবে পাতার লাল রঙ অ্যান্থোসায়ানিন নামক রঙ্গক থেকে আসে, যা শরতকালের শুরুতে গাছকে নিজ থেকে নতুন করে তৈরি করতে হয়। কারন পাতা লাল হয়ে যাওয়ার ফলে তা আরও বেশি সময় ধরে গাছে থাকতে পারে এবং গাছও চেষ্টা করে সেখান থেকে যতটা বেশি পরিমাণে পুষ্টি উপাদান সংগ্রহ করে রাখতে।

নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বন্যা সমভূমির এবং আশেপাশের উঁচু অঞ্চলে গাছ ও পাতা নিয়ে গভেষনা করে দেখেছেন যে নিচু অঞ্চলের গাছের পাতার রংয়ের তুলনায় উচুঁ অঞ্চলের পাতাগুলি বেশি উজ্জ্বল লাল হয়ে থাকে। কারন উঁচু অঞ্চলে মাটি পুষ্টির গুনাগুন পরিমাণ কম থাকার কারনে সেখানে পাতাগুলি বেশি লাল ছিল। প্লাবনভূমিতে যেখানে মাটিতে পুষ্টির পরিমাণ পরিপূর্ণ ছিল সেখানে শরতের গাছের পাতাগুলো বেশি হলুদ ছিল। সাধারণত যেখানে মাটির গুণাগুণ যত খারাপ হবে গাছের পাতার রং তত বেশি লাল হবে।

শীতকালে প্রচুর ঠান্ডা ও সূর্যের আলো কম থাকায় গাছকে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের জন্য কঠোর প্রতিকুল পরিস্থিতির সাথে লড়াই করতে হয় তাই শরতে পাতা জ্বলন্ত-লাল হয়ে থাকে। আবার কেউ কেউ বলে যে লাল পাতা পাখিদের আকর্ষণ করতে সহায়তা করে যাতে গাছের ফলগুলি চারপাশে ছড়িয়ে দিতে পারে ভবিষ্যতে আরোও নতুন নতুন চারা জন্মানোর জন্য বা শীতের হাত থেকে গাছ কে রক্ষা করে পাতার তাপমাত্রা বাড়িয়ে তুলতে পারে।

The post ঝরা পাতায় জড়িয়ে থাকা ভালোবাসা appeared first on ঘুরুঞ্চি ম্যাগাজিন.

টেরাঙ
প্রবাস জীবনে লং উইকেন্ড মানেই একটু দূরে কোথাও যাওয়া দিন কয়েকের জন্য। এবারের লেবার ডে লং উইক-এন্ডে, আমরা গিয়েছিলাম অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অনন্য সুন্দর টুরিস্ট লোকেশন টেরাঙ।

অনেক আগে থেকে একোমোডেশন বুক করতে হয় নইলে পছন্দসই গুরুত্বপূর্ণ টুরিস্ট লোকেশন-এ থাকা একদিকে যেমন বেশ দুস্কর অন্যদিকে পাওয়া গেলেও তা প্রায়শই হয় ব্যয়বহুল।  আর যদি অনেকে মিলে বড়ো গ্রুপ-এ যাওয়ার পরিকল্পনা করা হয় তাহলে এক জায়গায় একোমোডেশন পাওয়া আরো দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। আর এইজন্যই আমরা মাঝে মাঝে বেছে নেই জনপ্রিয় বা ব্যস্ত লোকেশনগুলো থেকে ৩০/৪০ মিনিট দূরের কম পরিচিত কোনো লোকেশন। এতে যেমন লং উইকেন্ড-গুলোতে বেড়ানো যাওয়ার সুযোগ থাকে তেমনি কোলাহল-মুক্ত, নির্জঞ্ঝাট পরিবেশে একসাথে বেশ কয়েকটি পরিবার থাকতে পারা যায়।

মেলবোর্নের ওয়েস্টার্ন সাবআর্ব থেকে প্রায় সোয়া দুই ঘন্টার দূরত্ব। ছোট্ট ছিমছাম শহর।  টুরিস্ট এট্ট্রাকশন হিসাবে চিন্তা করলে তেমন কোনো গুরুত্বপূর্ণ বা পরিচিত জায়গা নয়।  কিন্তু যারা আমার মতো শেষ সময়ে কোনো জায়গায় বেড়ানোর জন্য খুঁজি বা বড়ো গ্রুপ নিয়ে ভ্রমণে যেতে চাই, তারা চিন্তা করতে পারেন এই ধরণের কোনো লোকেশন।

মাস খানেক আগে বুকিং দেয়া হয়েছিল এই লোকেশন প্রায় ছয়/সাত ফ্যামিলির জন্য। বেশ সহজেই এবং মুটামুটি মানের ও নাগালের মধ্যে। অভিপ্রায় একসাথে দুই রাত কাটানো ও আশপাশের টুরিস্ট লোকেশন-এ ঘুরাঘুরি। গুগল সার্চ করে দেখলাম ভিক্টোরিয়ার সবচেয়ে আকর্ষণীয় টুরিস্ট স্পট টুয়েল্ভ অপ্পস্টল থেকে দুরুত্ব প্রায় পঞ্চাশ মিনিট, পিটারবরো ও লন্ডন ব্রিজ ৪০ মিনিট আর ওয়ারনামবুল ও এর আশেপাশের লোকেশন যেমন থান্ডারপয়েন্ট, হপকিন্স ফলস, লেক পাৰ্টৰ, টাওয়ার হিল রিজার্ভ, এইসব গুলোরই দূরত্ব ২৫ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে।

কিভাবে যাবেন:

আগেই বলেছি ওয়েস্টার্ন সাবআর্ব থেকে টেরাঙ-এর দূরত্ব সোয়া দুই ঘন্টার।  যদিও জিপিএস আপনাকে দেখাবে জিলং রিং রোডের পাস্ দিয়ে হেমিল্টন হাইওয়ে ধরে।  এই পথে দূরত্ব প্রায় ১০/১২ মিনিট কম।  কিন্তু এই রাস্তা দুই লেনের। অন্যদিকে প্রিন্সেস হাইওয়ে ধরে গেলে সময় ১০ মিনিট বেশি লাগলেও কোলাক পর্যন্ত দেড় ঘন্টার রাস্তা চার লেনের, তাই তুলনামূলক ভাবে বেশ নিরাপদ।  আমরা এই পথ দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নিলাম।  আর এ পথে আশেপাশে অনেক পেট্রল স্টেশন ও ছোট বড়ো টাউনগুলো থাকে।  কোনো কিছু দরকার লাগলে বা খাওয়াদাবার-এর অনেক কিছুই নাগালের মধ্যে থাকবে।

যদি সকাল সকাল টেরাঙ-এর উদ্দেশে যাত্রা করতে পারেন তাহলে কোলাকে বেশ কয়েকটা জায়গায় থামতে পারেন, যেমন সুবিশাল কোলাক লেক, তার পাশে মুটামুটি মাঝারি আকারের কোলাক বোটানিকেল গার্ডেন অথবা কোলাক মেমোরিয়াল স্কোয়ার। বাসা থেকে কোনো কিছু নিতে ভুলে গেলে কোলাক থেকে নিতে পারেন।

কোথায় ঘুরবেন:

ছোট্ট শহর টেরাঙ। লোক সংখ্যা মাত্র দুই থেকে আড়াই হাজারের মধ্যে। দুই রাত্রির এই ভ্রমণে তেমন কিছু ঘুরে দেখিনি।  গুগল সার্চ করে দেখে নিতে পারেন টেরাঙ-এ কোনো আকর্ষণীয় স্থান আছে কিনা। আমাদের দ্বিতীয় দিন টেরাঙ থেকে প্রথমে গিয়েছি ওয়ারনামবুলের নিকবর্তী হপকিন্স ফলস-এ , যা টেরাঙ থেকে মাত্র ২৫ মিনিট দূরত্বে। সেখান থেকে ওয়ারনামবুল শহর মাত্র ১৫ মিনিট দূরত্বে। ঘুরলাম থান্ডার পয়েন্ট আর ওয়ারনামবুল কোস্টাল রিজার্ভ, আর প্যাডেল বোট চালালাম লেক পাৰ্টৰ-এ।  এর বাইরেও আরো বেশ কয়েকটি জায়গা আছে ওয়ারনামবুল-এ, যদিও যেতে পারিনি সময়-অভাবে, যেমন লোগান বিচ, হোয়াল ওয়াচিং এরিয়া, টাওয়ার হিল রিজার্ভ, কানন হিল লুক-আউট, ফ্লাগস্টাফ হিল মেরিটাইম ভিলেজ ইত্যাদি।  সময় করে আপনারা এগুলো ঘুরে আসতে পারেন।

চেক –আউট:

দশটার দিকে আমরা  নাস্তা সেরে রেডি হয়ে বাক্সপেট্রা গুছিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্য, একটু ঘুরে পথে। যাতে দেখে আসতে পারি আরো দুই একটা জায়গা।  বৃষ্টির দিন ছিল আমাদের ফেরত আসার দিন।   যাইহোক রওনা দিলাম পিটারবরো, টেরাঙ থেকে ৩৫ মিনিট দূরত্বে। গাড়িতে বসেই দেখলাম বিচের সৌন্দর্য, বৃষ্টির কারণে। সেখান থেকে বিখ্যাত গ্রেট ওশান রোড ধরে ১০/১১ মিনিট দূরে লন্ডন ব্রিজ। বৃষ্টির ছাট একটু কম থাকায় নামলাম, দেখলাম আর চায়ের পর্বও সারলাম। বৃষ্টির দিন বলে পরবর্তী গন্তব্য সোজা কোলাক প্রায় ৫৫ মিনিট দূরত্বে। কোলাক লেক আর বোটানিকেল গার্ডেরনের পশে জড়ো হলাম সবাই, সারলাম দুপুরের খাবার | তারপর সোজা গন্তব্য যার যার বাড়ি। হোম সুইট হোম।

কিছু নির্দেশনা :

যারা নামাজ পড়েন তারা প্রেয়ার ম্যাট নিতে ভুলবেন না

অনলাইনের এই যুগে সবাই এখন স্মার্ট ফোন ব্যবহার করেন। তাই পেট্রল স্পাই বা এই জাতীয় কোনো এপ্প থেকে দেখে নিতে পারেন কোথায় পেট্রল বা গাড়ির জ্বালানির দাম কেমন, সেই অনুযায়ী গাড়িতে জ্বালানি ভরতে পারেন খরচ বাঁচানোর জন্য

আমার জানামতে আমরা বাঙালিরা বেশির ভাগই খাবার সঙ্গে নিয়ে যাই। তাই একোমোডেশন বুক করার আগে জেনে নিতে পারেন ওখানের কিচেনের অবস্থা কি রকম যেমনঃ ফ্রীজ, রান্নার চুলা ইত্যাদির ব্যবস্থা আছে কিনা ইত্যাদি

রান্নার ব্যবস্থা যেমনি থাকুক, ইলেক্ট্রি ফ্রাই পেন, গ্যাসের স্টোভ ইত্যাদি গাড়িতে রাখা ভালো, চা বা খাবার গরমে কাজ দিবে

টয়লেট পেপার, টিসু পেপার ও কিচেন টাওয়েল সঙ্গে রাখবেন

কান্ট্রি সাইড-এর বেশির ভাগ এলাকায় দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, বড়ো বড়ো শপিংমল থাকে না সুতরাং কোনো কিছু কেনাকাটার থাকলে সন্ধ্যার আগে আগেই সেরে ফেলতে চেষ্টা করবেন

প্রয়োজনীয় সবকিছু সঙ্গে নিয়েছেন কিনা চেক লিস্ট করে নিতে পারেন, অনর্থক ভোগান্তি এড়ানোর জন্য

অপরিচিত রাস্তায় সাবধানে গাড়ি চালাবেন

The post টেরাঙ appeared first on ঘুরুঞ্চি ম্যাগাজিন.