গাছের পাতা Archives - ঘুরুঞ্চি ম্যাগাজিন

ঝরা পাতায় জড়িয়ে থাকা ভালোবাসা
অস্ট্রেলিয়ায় মার্চ, এপ্রিল এবং মে এই তিন মাস হচ্ছে অটাম বা শরৎকাল। এই সময় চারপাশের প্রকৃতিতে নানা ধরনের বৃক্ষ তার নিজস্ব রং মনের মাধুরী মিশিয়ে উপস্থাপন করে। যেখানেই তাকাবেন নানা ধরনের গাছের রং বেরঙের পাতার বাহার এবং সেখানে না তাকিয়ে যেতে পারবেন না। আপনার চোখ পরবেই সেই অপরুপ দৃশ্যে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের একটি এলাকা যার নাম অরেন্জ। সেখানে শরৎকালে পুরো এলাকা জুড়ে সব যায়গায় আকর্ষণীয় এই রং বেরঙের গাছের পাতা রাস্তা ঘাট বন জঙ্গল কে রংঙ্গিন করে দেয়। যার কারনে এই অরেঞ্জ সিটি কাউন্সিল কে বলা হয় অস্ট্রেলিয়ার রঙিন শহর। শরতে এই শহর পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ ভিড় করে শরৎকালের এই অপরুপ সৌন্দর্য নিজ চোখে উপভোগ করার জন্য।

অস্ট্রেলিয়ার বড় শহর থেকে কিছুটা দূরে কান্ট্রি সাইডে যে কোন যায়গায় বেড়াতে যাবেন রাস্তার দুই পাশে চোখে পরবে সারি সারি এই সব রংঙ্গিন গাছ। বিশেষ করে বিভিন্ন ধরনের ফার্ম হাউজের সীমানা নির্ধারণে বা সীমানা প্রাচীরের জন্য এ গাছ বেশি বেশি লাগানো হয়ে থাকে। বিশেষ করে নিউ সাউথ ওয়েলস্ রাজ্জ্যের ব্লু মাউন্টেন, বার্থহাস্ট, মাজি, অরেঞ্জ, সেন্ট্রাল কোস্ট, নিউ ক্যাসেল এলাকা জুড়ে প্রচুর পরিমানে এ গাছ দেখতে পাওয়া যায়।

শরতে শুধুমাত্র একটি বা দুইটি প্রজাতির গাছই শুধু রঙ্গিন হয় তা কিন্তু না। প্রায় সব গাছ প্রতিযোগিতা করে যে যার মতো করে রং ছড়িয়ে থাকে। রঙ্গিন গাছগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চার্লেট অ্যাশ, চাইনিজ পিস্তাচিও, টুপেলো, লিকুইড এমম্বার,  চাইনিজ টাল্লো ট্রি, গিংকগো, স্পিন্ডলে বুশ, হাওথর্ন, জাপানীস ম্যাপেল, মাঞ্চুরিয়ান পেয়ার, গোল্ডেন অ্যাশ এবং ফ্লোয়ারিং চেরি অন্যতম। এছাড়াও আরোও অনেক প্রজাতির গাছ আছে যারা প্রকৃতির নিয়মে নিজেদের নিজস্ব রং মেলে ধরে।

গাছগুলো শরতকালের প্রতিটি স্বতন্ত্র মৌসুমে সৌন্দর্যের পরিমাণ এতো নিখুঁত রাখে যে তা কেবল অত্যাশ্চর্য বলা চলে। প্রতি বছর নতুন করে আরোও বেশি সুন্দর ও আকর্ষণীয় হয়ে আসে। শরতকালে প্রকৃতি সাজে রঙের এমন একটি ক্যানভাসে যা কোনও শিল্পী কল্পনাও করতে পারেবে না। রঙগুলি সত্যিই এত প্রাণবন্ত এবং স্পষ্ট হয় যে বিশ্বের নামকরা শিল্পীদের পক্ষেও তার রংয়ের ক্যানভাসে এই রং ফুটিয়ে তোলা ‘অ-বাস্তববাদী’ প্রায় অসম্ভব।

এপ্রিলের শুরুতে সকালে শীত খুব তীব্র হতে শুরু করে, বেশিরভাগ দিনে রোদ্রের তাপমাত্রা মাঝারি ধরনের এবং সন্ধ্যা শীতল হতে থাকে। শরৎকালে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে তাপমাত্রা ক্রমস শিতল থেকে ধিরে ধিরে শীত পরতে থাকে এবং দিনগুলিতে সূর্যের আলোর পরিমাণ আরও কমে দিনের সময় ছোট হতে থাকে। এই সময় অনেক গাছের পাতা রঙ পরিবর্তন করতে শুরু করে এবং খুব দ্রুত সময়ে তা মাটিতে ঝড়ে পড়ে।

প্রয়োজনীয় সূর্য্যের আলো এবং স্বাভাবিক তাপমাত্রার পরিবেশের সংস্পর্শে গাছ সাধারণত পাতা সবুজ থাকা অবস্থায় ফেলে দেয়। কিন্তু শীতপ্রধান দেশে শরতে গাছের নিচে পাতায় রঙের বাহার লেগে থাকে। আমরা কি কখনও লাল, কমলা, হলুদ এবং বাদামি রংয়ের পাতায় ঢাকা এরকম কোনও কোন রাস্তায় কখনো হেঁটেছি? এটা সত্যিই মজার এবং মন ভালো হয়ে যাওয়ার মতো একটি মধুর অনুভূতি যা আসলে লিখে বোঝানো যাবে না।

শরতকাল কাছাকাছি আসার সাথে সাথে গাছগুলি তাদের পাতায় থাকা সবুজ ক্লোরোফিলটি ভেঙে ফেলে এবং সেখানে থাকা পুষ্টিগুলি তাদের ট্রাঙ্ক এবং শিকড়গুলিতে পুনরায় বিতরণ করতে শুরু করে। এই পুষ্টিগুলি পুরোটা শীতকাল জুড়ে ধরে রাখে, যাতে করে যখন সূর্যের আলো খুব কমএবং চারপাশে প্রচুর ঠান্ডা থাকে তখন গাছ তার প্রয়োজনীয় রসদ পেতে পারে বেঁচে থাকার জন্য।

ক্লোরোফিলের ক্ষয় হওয়ার ফলে শরতের গাছগুলিতে হলুদ বর্ণ দেখা যায়। গাছ তার পাতার সবুজ রঙের ক্যারোটিনয়েডগুলি (উদ্ভিদে বিদ্যমান পিঙ্গল পদার্থ) সহজেই খালি করতে পারে। তবে পাতার লাল রঙ অ্যান্থোসায়ানিন নামক রঙ্গক থেকে আসে, যা শরতকালের শুরুতে গাছকে নিজ থেকে নতুন করে তৈরি করতে হয়। কারন পাতা লাল হয়ে যাওয়ার ফলে তা আরও বেশি সময় ধরে গাছে থাকতে পারে এবং গাছও চেষ্টা করে সেখান থেকে যতটা বেশি পরিমাণে পুষ্টি উপাদান সংগ্রহ করে রাখতে।

নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বন্যা সমভূমির এবং আশেপাশের উঁচু অঞ্চলে গাছ ও পাতা নিয়ে গভেষনা করে দেখেছেন যে নিচু অঞ্চলের গাছের পাতার রংয়ের তুলনায় উচুঁ অঞ্চলের পাতাগুলি বেশি উজ্জ্বল লাল হয়ে থাকে। কারন উঁচু অঞ্চলে মাটি পুষ্টির গুনাগুন পরিমাণ কম থাকার কারনে সেখানে পাতাগুলি বেশি লাল ছিল। প্লাবনভূমিতে যেখানে মাটিতে পুষ্টির পরিমাণ পরিপূর্ণ ছিল সেখানে শরতের গাছের পাতাগুলো বেশি হলুদ ছিল। সাধারণত যেখানে মাটির গুণাগুণ যত খারাপ হবে গাছের পাতার রং তত বেশি লাল হবে।

শীতকালে প্রচুর ঠান্ডা ও সূর্যের আলো কম থাকায় গাছকে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের জন্য কঠোর প্রতিকুল পরিস্থিতির সাথে লড়াই করতে হয় তাই শরতে পাতা জ্বলন্ত-লাল হয়ে থাকে। আবার কেউ কেউ বলে যে লাল পাতা পাখিদের আকর্ষণ করতে সহায়তা করে যাতে গাছের ফলগুলি চারপাশে ছড়িয়ে দিতে পারে ভবিষ্যতে আরোও নতুন নতুন চারা জন্মানোর জন্য বা শীতের হাত থেকে গাছ কে রক্ষা করে পাতার তাপমাত্রা বাড়িয়ে তুলতে পারে।

The post ঝরা পাতায় জড়িয়ে থাকা ভালোবাসা appeared first on ঘুরুঞ্চি ম্যাগাজিন.

সমুদ্র, পাহাড় আর আমের মুকুল: কুইন্সল্যান্ড
সুন্দর জায়গা দেখার ব্যাপারে  আমার তেমন একটা আগ্রহ নাই। সুন্দর সব একরকম, আলাদা কইরা তেমন একটা অনুভূতি তৈরি হয় না, ক্যানবেরাতে গেলাম, বাহ্ খুব সুন্দর, গ্রেট ওসেন রোড গেলাম, বল্লাম, আহা কী সুন্দর! ফিলিপ আইল্যান্ড গেলাম, এইতো আছে আর কি, মোটামুটি।

মানুষ নাই, জন নাই, পাখি নাই, জন্তু নাই, এক সীমাহীন আকাশ, নিরাকার সাগর, তার নিঃসীম নীল, ঘন বাতাস, যেই বাতাসে সব গাছের পাতা একই ভাবে নড়ে- পৃথিবীর সব গাছ। তো জায়গায় জায়গায় গিয়া এই একই সুন্দরের খোঁজ নিয়া সময় নষ্ট করার চেয়ে বরং একটা জায়গা বাইছা নেন ঘরের কাছে, ঐখানেই বারে বারে যান, আপনার টেকা খরচ কম হবে, কার্বণ ফুটপ্রিন্ট না কী যেন কয় ঐটা কম হবে, আপ্নের সময় নষ্ট কম হবে, আপ্নে সেই সময় দিয়া যেইসব দেশে অনেক মানুষ, ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন তাদের মন, তাদের সৌন্দর্য,বা ওইসব মানুষরে যেইসব ইন্টারেষ্টিং জিনিস বানায়া রাখছে, ওগুলা দেখতে যাইতে পারেন কিংবা প্লানিং করতে পারেন।

আমার তো মনে হয় ট্রাভেল করার চাইতে ট্রাভেল নিয়া প্ল্যানিং করাটা বেশি ইন্টারেষ্টিং। কোন ওয়েবসাইটে গিয়া হোটেল বুকিং দিমু, সস্তা পড়বে কোনটায়, ফ্রি ক্যান্সল্যাশন আছে কি না,  কোন সময়ে ফ্লাই করলে সস্তা পড়বে, ফ্লাইট এর টাইম কী বেশি সকালে হইয়া যাবে নাকি অনেক রাইতে হবে, যখন পৌছামু ঐখানের টাইম তখন কত হবে? ট্যাক্সি পাওয়া যাবে তো? হোটেল খোলা থাকবে তো? এত কিছুর খোঁজ খবর নিতে যে মজা, ঘুরতে যাওয়ার পর সেই মজা কি পাইবেন? মনে হইবো ধুর, এই!

তো গত জুন মাসে আমাগো কুইন্সল্যান্ডের হুইটসানডে দ্বীপে যাওয়ার আগে সেই অবস্থা হইছিল।বছরের শুরু থেকে চারিদিকে কোভিড, বৌ কইলো খবরদার কোথাও যাওয়া যাবে না কিন্তু এই সময়ে। আমি ছয় মাস সময় নিয়া বৌরে না জানায়া একটা বুকিং দিলাম, বাচ্চাগো স্কুল বন্ধ থাকবে তখন, কোভিড ইনশাল্লাহ এর মধ্যে ফুইটা যাবে। আর বেশি আগের টিকেট ও সস্তা, হোটেল ও সস্তা, কিন্তু সস্তার যে তিন অবস্থা ঐটা একদম মাথায় থাকেনা টিকেট কিনার আগে।  হোটেল বুকিং দেয়ার পর খেয়াল করলাম, ক্যান্সেল করলে নো মানি ফেরত। আমি ভাবি আরে তখন কি আর কোভিড থাকবে! আমাগো দুরন্ত মেডিকেল সাইন্স কোৎ কইরা গিলে ফেলবে কোভিডরে।

দিন যায় মাস যায়, কোভিড তো আর যায় না। ফ্লাই করার এক মাস আগে কুইন্সল্যান্ড আমাগো ভিক্টরিয়ানগো হাতে হারিকেন দিয়া দিলো, কইলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাগো হেগো জায়গায় যাওয়া নিষিদ্ধ। বৌ কইলো আমি বলছিলাম না ? বলছিলাম? তোমারে টিকেট কাটতে না করছিলাম? তো সবকিছুতেই তো বৌদের না থাকে, দুই একটা তো মিলবেই। এখন তো দেখি খবর খারাপ।

এই বিশ্বের সবচে সুন্দর সৈকত দেখা হবে না, ঐখানের বালু নাকি ট্যালকম পাউডারের চাইতেও পেলব। গ্রেট ব্যারিয়ার রিফ দেখা হবে না, ভাবলাম সমস্ত কোরাল মইরা যাবার আগে পোলাপাইনদের দেখায়া নেই, বলি দ্যাখ মানুষ কেমনে দুনিয়াটারে ধ্বংস কইরা দিতেছে। টেকা পয়সাও ধরা, হোটেলের টাকা পাওয়া যাবে না, প্লেনের টিকেট কী পিছানো যাবে? কতগুলা ফোন করলে সেই টেকা আবার আমার হবে? সেই সব ভাইবা আর ঘুম আসে না। এদিকে আবার আজিমরে ফুসলায়া রাজি করছি। এখন বৌ কয় আমার টাকা ফেরত দাও, আজিম কয় মনু টাকা কী ফেরত পাবো? আমি আল্লাহরে ডাকি, নিয়ম কইরা বলি এইবার বাইচা গেলে কোরবানি দিবো গরু আর কাউকে মাংস দিবো না।  আমি হোটেল বুকিং ক্যানসেল করি না, মনে মনে বলি লক ডাউন উইঠা যাবে ইনশাল্লাহ, পোলাপাইন বলে গ্রেট ব্যারিয়ার রিফ কি হবে না বাবা? আমি বলি অবশ্যই হবে আর প্রতিদিন সকাল বেলা উইঠা প্রথমেই ড্যান ভাইয়ের প্রেস ব্রিফিং শুনি।

আল্লাহ শুনে হয়তো আমার কথা, যেইদিন দুপুরে আমাদের ফ্লাইট তার আগেরদিন লকডাউন উঠায়া দেবার ঘোষণা দেয় কুইন্সল্যান্ড। হাফ ছাইড়া বাঁচি। আমি বলি হ্যাগো শুনছো। বৌ বলে জানি। বৌ জানে না এমন কিছু দুনিয়াতে আছে নাকি? পরের দিন ঠিকঠাক এয়ারপোর্টে পৌঁছাই, সস্তা একটা জায়গায় গাড়ি রাখি, ফ্লাই করি, ল্যান্ড করি, স্যুটকেস টোকাই, ড্রাইভার ঠিক করা ছিল আগে থেকে, ঠিকঠাক হোটেলে যাই, গিয়া দেখি তেরো নাম্বার রুম পাইছি, আমি আবার কুসংস্কার বিশ্বাস করি না কিন্তু একটু পরেই প্লেনের লোকজনের কাছ থেকে ফোন আসে,  আমি নাকি আরেকজনের স্যুটকেস নিয়া চইলা আসছি। কী এক্সসাইটিং!

অবশেষে প্রথম রাত হইলো, আমাগো ভ্রমণ শুরু হইলো। ভ্রমণ নিয়া অবশ্য কিছু বলার নাই, স্যুটকেস হারানো ছাড়া বাকি সব আপনাগো ঘোরাঘুরির মতোই সুন্দর –  সুন্দর বালি, সুন্দর সাগর, সুন্দর বন, সুন্দর সৈকত, এইসব নিয়া কথা বলার কী আছে? তার বদলে ছবি দেখেন।

The post সমুদ্র, পাহাড় আর আমের মুকুল: কুইন্সল্যান্ড appeared first on ঘুরুঞ্চি ম্যাগাজিন.

ভিক্টোরিয়ায় হরিণ শিকারের গল্প
অনেকদিনের শখ ছিল হরিণ শিকারের। কিন্তু সময় আর সুযোগ দুটোই প্রতিকূলে ছিল। কাজের এক কলিগের সাথে শিকার নিয়ে কথা হচ্ছিল। কথা প্রসঙ্গে জানতে পারলাম সে প্রফেশনাল শিকারী। তার কাছ থেকে আরও জানতে পারলাম হরিণ শিকার অস্ট্রেলিয়ার কিছু কিছু জায়গায় বৈধ। কারণ ঐসব জায়গায় হরিণ কৃষকদের ফসল নষ্ট করে ফেলে।তাছাড়া বন্য কুকুর ছাড়া আর তেমন কোন মাংসাশি  হিংস্র প্রাণি না থাকায় সেসব জায়গায় প্রয়োজনের অতিরিক্ত হরিণ দেখা যায়। তাকে বললাম, এরপর যখন শিকারে যাবে তখন আমাকেও সাথে নিয়ে যেও। দশ মিনিট পর সে এসে জানালো পরবর্তী সপ্তাহে সে আমাকে নিয়ে হরিণ শিকারে যাবে।

পরের সপ্তাহে সিডনি থেকে আমরা ভোর পাচঁটায় রওয়া হলাম ভিক্টরিয়া-নিউ সাউথ ওলেসের বর্ডার অলবেরী-উদঙ্গার উদ্দেশ্যে। টানা ছয় ঘন্টা ড্রাইভের পর আমরা পৌঁছালাম  মিতা মিতা (Mitta Mitt ) নামে ছোট্ট একটি গ্রামে। পথে ফাস্টফুড শপে নেমেছিলাম লান্চ করার জন্য। কারণ আগামি পাঁচদিন ক্যানফুডই ভরসা।

মিতামিতায় আমরা একটা লেকের পাশে কেম্পিং এরিয়াতে রাতে থাকার সিদ্ধান্ত নিলাম। গাড়ি থেকে নেমে মনে হলো, এ যেন কোলাহল আর কৃত্তিমতা হতে অনেক অনেক দূরে লুকায়িত এক স্থান! বহমান পানির রিমঝিম শব্দ, গাছের পাতা নিয়ে বাতাসের খেলা আর ঝিঝি পোকার একটানা কর্কশ সুরের সাথে পাখিদের মিষ্টিমধুর সুরের তাল- এযেন প্রকৃতির প্রতিটি ভিন্ন ভিন্ন স্বত্তা গাইছে আপন সুরে। আর তাদের সমন্বয়ে তৈরি হচ্ছে এক অকল্পোনীয় আবেগি তাল।

আমরা তাঁবু টানালাম লেকের পাশ ঘেঁষে। তারপর তাড়াতাড়ি করে বের হলাম হরিণের খোঁজে। ফোর হুইল ড্রাইভে করে উঠতে থাকলাম মাউন্ট বেনামরায়। প্রায় একঘন্টা পর পাহাড়ের চূড়ায় উঠেও কোন হরিণের দেখা পেলাম না। পাহাড়ের চূড়ার লুকআউটে নেমে হরিণ না পাওয়ার কষ্ট ভুলে গেলাম। জায়গাটা এত সুন্দর ছিল যে কিছুক্ষনের জন্য ছবি তোলার কথাও ভুলে গিয়েছিলাম। সূর্যাস্ত দেখে কেম্পে ফিরার পথে হেজার্ড লাইটে দুটি চোখ দেখে গাড়ি থেকে নেমে আস্তে আস্তে এগুতে শুরু করলাম। কিন্তু বিধি বাম! কিছু বোঝার আগেই হরিণটি হারিয়ে গেল জঙ্গলে। সাধারণত রাতে হরিণরা পানির খোঁজে পাহাড় থেকে সমতলে নেমে আসে।

“সূর্যাস্তে পর হরিণ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ”

কেম্পে ফিরে এসে শুকনো পাতা আর ডাল দিয়ে আগুন জ্বেলে বেইকড বিন আর টিন টুনা গরম করে রাতের খাবার খাওয়া হলো। প্রকৃতির শুনশান নিরবতা ছিন্ন করে ভেসে আসা পোকার শব্দ শুনতে শুনতে কখন যেন তাঁবুর মাঝে ঘুমিয়ে পড়লাম।

পরদিন ভোর চারটায় অন্ধকার থাকতেই বেরিয়ে পড়লাম হরিণের খোঁজে। পয়তাল্লিশ মিনিট হাঁটার পর পৌঁছালাম গতকালের নির্ধারিত স্থানে। টানা দুঘণ্টা ঘাপটি মেরে বসে থাকার পরও কোন হরিণের দেখা পেলাম না। সূর্যের তাপ বাড়ছিলো, তাই কিছু লুকআউট ঘুরে ফিরে আসলাম কেম্পে। পাহাড়ি লেকে গোসল সেরে কাপড় ধুয়ে নিলাম। ঐ দিন আর কোথাও না গিয়ে কেম্পেই সময় কাটালাম।

পরদিন আবার খুব ভোরে ঘুম ভাঙে। তাঁবুর বাইরে ঘন কুয়াশায় আগুন জ্বেলে চা বানালাম।

Previous image

Next image

চা খেয়েই আমরা হরিণের খোঁজে বের হলাম। অনেক্ষণ পর একটা বাচ্চা হরিণের দেখা পেলাম। হরিণ সাধারণত কিছু দেখলে দু-চার সেকেন্ডের মাঝেই পালিয়ে যায়। কিন্তু এই বাচ্চা হরিণটা আমাদের দেখে কোন ভয় না পেয়ে আমাদের সামনেই সরু রাস্তা ধরে হাঁটতে থাকে। আমার কলিগ হরিণটার দিকে বন্দুক তাক করেও আর গুলি ছুঁড়ে নাই। তার বন্দুক তাক করা দেখে আমার ভেতরটা মোচর দিয়ে উঠলো! পরে জানতে চাইলে সে বলে, হরিণের ছোট বাচ্চা দেখে তারও মায়া লাগছিলো।

শিকার কিংবা গহিন জঙ্গল নিয়ে আমার জ্ঞান ছিল খুবই সীমিত। জঙ্গলের ভেতর একশ মিটার হাঁটতে তিনশ মিটার ঘুরে যেতে হয়। এখানে ওখানে পড়ে আছে বড় বড় গাছ আর গাছের ডালপালা। আর সব পরিত্যক্ত গাছ মুড়ে বেড়ে উঠেছে কাঁটাযুক্ত পরগাছা! প্রতিটা পা বাড়ানোর আগে দেখে নিতে হয় কোথায় পা ফেলছি। একটু অসাবধান হলেই পা পড়তে পারে কোন গর্তে, সাপ বা বিষাক্ত পোকামাকড়ে। আর একটা কথা জানানো প্রয়োজন, এখানে বন্য কুকুরের অনেক উপদ্রব। সাধারণত একসাথে অনেক বন্য কুকুর মিলে শিকারে বের হয়। সুতরাং শিকারে সবসময় সাবধান থাকা একান্ত আবশ্যক।

The post ভিক্টোরিয়ায় হরিণ শিকারের গল্প appeared first on ঘুরুঞ্চি ম্যাগাজিন.