স্পিতি Archives - ঘুরুঞ্চি ম্যাগাজিন

রুক্ষ ভালোবাসার টানে
মানুষ এতো ননসেন্স কিভাবে হয় বুঝতে পারিনা!

হাপাতে হাপাতে গাবতলি ব্রিজ পেরিয়ে গিয়ে কলকাতার বাসটায় কোন মতে উঠেছে অমি। ব্যাগ রাখতে রাখতে এক সিট সামনে বসা মেয়েটি ওকে শুনিয়ে শুনিয়ে কথা গুলো বলল।

প্রথমে তেমন পাত্তা না দিলেও, চারদিকে ও বাসে ওঠার পর থেকে ফিস ফিস করে বাকা কথা শোনানো আর সামনের মেয়েটির গা জালানো কথায় কিছু না বলে আর পারলোনা।

অমি সামনে গিয়ে, মেয়েটিকে লক্ষ্য করে বলল, দেখুন পুরোটা না জেনে কাউকে দোষ দেবেন না।

কি পুরোটা জানবো? কেন, ঈদের সময় বাস ছাড়ার ৩০ মিনিট আগে এলে কি হয়?

আপনি কি জানেন আমি আগে না পরে এসেছি?

তাহলে কি হাওয়া খেতে গিয়েছিলেন, বাস স্ট্যান্ডে এসে? এখন যদি ফেরি ঘাটে জ্যাম লেগে যায়? আর যদি ইমিগ্রেশনে ভিড় হয়ে দেরি হয় ওপারে যেতে কত রকম সমস্যা হতে পারে কোন ধারনা আছে আপনার?

জি সে ধারনা আছে। কিন্তু ভুল করেছে বাস কাউনটার। এই দেখুন, অমি ওর টিকেট বের করে দেখালো। এই বাসেরই টিকেট কিন্তু সময় দেয়া আছে রাত ১১ টা!

আর আমি বেশ আগেই কাউনটারে এসেছি। এসে শুনি এরা এটা করেছে আর আমার বাস ছেড়ে গেছে!

তবুও আপনার আরো আগে চলে আসা উচিৎ ছিল। এখন এই এতো সময় বসে থাকার জন্য বর্ডারে কি দুর্ভোগ পোহাতে হয় কে জানে? মেয়েটি তার মত করে বলে চলেছে। অমি ওর সিটে গিয়ে বসলো। বাস চলে যাওয়া আর সেটাকে ধরতে পারার টেনশনে ঘেমে নেয়ে একাকার হয়ে গেছে।

রাত ১১ টার ১৫ মিনিট আগে কল্যাণপুর বাস স্ট্যান্ডে গিয়ে যখন শুনলো ওর বাস ছেড়ে গেছে তখন মাথায় আগুন ধরার উপক্রম। বাসের সময় ১১ টায়, অথচ ১০:৩০ বাস কিভাবে ছেড়ে দেয়! ছেড়ে দেয়া বাস গাবতলি থেকেও চলে গেছে। কিন্তু ব্রিজ পার হয়নি এখনো। কাউনটার থেকে ওদের নিজেদের ভুল হয়েছে বুঝতে পেরে বাসকে গাবতলি ব্রিজ পার হয়ে দাড়াতে বলা হল। বাস স্ট্যান্ড থেকে একজন অমিকে বাইকে নিয়ে রওনা হল।

ভাগ্য ভালো ছিল বলে বাস খুব বেশি দুরে চলে যায়নি।

অমির অনেক দিনের ইচ্ছে রুক্ষ পাহাড়ি অঞ্চল লাদাখ যাওয়ার। রুক্ষ বটে, কিন্তু দারুন রোমাঞ্চকর আর লোভনীয় একটা জার্নি এটা। কিন্তু সমস্যা হল, এখানে একা একা যাওয়া যায়না। আবার দল বেধে যে যাবে সেটাও মুশকিল।

কারন, লাদাখ যেতে যে লম্বা সময় আর বিশাল অর্থের দরকার সেটা ওর অন্যকোন বন্ধুর পক্ষে জোগাড় করা কঠিন। টাকা তো নয়ই, সময়ও নয়। কারন অমির সব বন্ধুই প্রায় সাংসারিক হয়ে গেছে বেশ কিছুদিন আগে থেকেই। অমি হয়নি, ওর ইচ্ছে হয়নি মুক্ত জীবনকে ধরাবাঁধা নিয়মে আর জীবনে বেধে ফেলার।

লাদাখের সব কিছুই কেমন যেন রুক্ষ। কিন্তু এই রুক্ষতার মাঝেও কি যেন একটা যাদু আছে, যেটা চুম্বকের মত ওকে বার বার টানে। কিছুতেই মাথা থেকে যায়না। একটা অজানা ভালোবাসা অনুভব করে কেন যেন এই রুক্ষতার প্রতি। তাই অমি লাদাখের প্রতি ওর এই টান, এই ভালোবাসার নিজস্ব একটা নাম দিয়েছে।

“রুক্ষ ভালোবাসার টানে!”

বাহ! দারুন তো! নিজের দেয়া নামে নিজেই মুগ্ধ হয়ে গেছে সেই থেকে। আর অপেক্ষায় থেকেছে একদিন যাবে ওর না দেখা সেই ভালোবাসাকে দেখতে। লাদাখে। একদিন অমি পালাবে ওর রুক্ষ ভালোবাসার টানে।

নানা যায়গায় গিয়েছে এখন পর্যন্ত। তবে কিছুতেই লাদাখটা মাথা থেকে যাচ্ছিলো না কেন যেন। তারপর অনেক অপেক্ষার পরেও যখন সাথে কাউকে পেলনা। তখন একদিন ঠিক করলো একাই বের হবে কোন এক লম্বা ছুটি দেখে। কিন্তু এতো লম্বা সোলো ট্রিপ যেহেতু আগে দেয়নি, তাই একটু অভ্যস্ত হতে কাছাকাছি কয়েকটা ছোট ছোট সোলো ট্রিপ দিয়েছে। বান্দরবান, সেন্ট মারটিন, মিরিক, দার্জিলিং, সান্দাকুফু, কলকাতা আর সাউথে। তারপর নিজেকে ঝালিয়ে নিয়ে এবার বেরিয়ে পরেছে জীবনের অন্যতম স্বপ্নের আর রোমাঞ্চকর এই সোলো ট্রিপে।

লাদাখ যাবে মানালি হয়ে। ফিরবে কাশ্মীর হয়ে। প্রায় ১৬-১৮ দিনের বিশাল ট্যুর। তাও একা একা। মনের মধ্যে একটু যেন কেমন কেমন লাগছিল। তার উপর জার্নির শুরুতেই বাস প্রায় মিছ হয়ে যাওয়া আর বাসে উঠে অযথা সবার বাকা কথা শুনে মেজাজটা তেতো হয়ে গেল। বাকি জার্নি কেমন হবে কে জানে। যাক বেরিয়ে তো পরেছে। এসব ভেবে আর লাভ নেই। এসব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে গেল। সারারাত আর একবারের জন্যও ঘুম ভাঙেনি।

একদম সকালে অমির যখন ঘুম ভাঙে তখন প্রায় বেনাপোল পৌছে গেছে। মনটা বেশ ফুরফুরে লাগলেও সামনের সিটের মেয়েটির সাথে চোখাচোখি হতে আবার মেজাজটা খারাপ হয়ে গেল। এর মধ্যে বাসের সুপার ভাইজার এসে সবার পাসপোর্ট চাইতে বেখেয়ালে দিয়ে দিল, যেটা ও করেনা আর দরকারও হয়না। আর তাছাড়া ট্রাভেল ট্যাক্স ওর দেয়াই আছে। অযথা ১০০ টাকা চলে যাবে পকেট থেকে।

বাস থামার পরেও সিট থেকে ওঠেনি অমি। মেয়েটিকে লক্ষ্য রাখছে। আগে মেয়েটি নেমে যাক, তারপরে ও নামবে। ওই মুখের দর্শন ও কিছুতেই করতে চায়না। যতটা এড়িয়ে যাওয়া যায়। দেখলেই মেজাজটা খারাপ হয়ে যায়। শালার আজকালকার মেয়ে গুলোর মধ্যে কোন মায়া বা মিষ্টতা নেই। এমন ঝগড়াটে আর ঝাঁঝালো কেন এরা। এদের সাথে যে কারা সংসার করে বা করবে উপরওয়ালা একমাত্র জানে।

মেয়েটি বাস থেকে নেমে কাউনটারে ঢোকার পরে অমি নামলো। ওদের কাউনটারে না গিয়ে অন্য কাউনটারে গিয়ে ফ্রেস হয়ে নিল। গরমের দিন হলেও কেমন একটা কুয়াশা কুয়াশা আবেস যেন চারদিকে। গরম নেই বললেই চলে। ব্যাকপ্যাকটা পিঠে নিয়ে এক কাপ লাল চা নিয়ে দাড়ালো। চা শেষ হতে না হতেই বাস কাউনটার থেকে ইমিগ্রেশনের দিকে যেতে বলল।

খুব সকাল আর বাসের স্পেশাল কেয়ার দুইয়ে মিলে কয়েক মিনিটের মধ্যে ইমিগ্রেশন আর কাস্টমস হয়ে গেল। পাসপোর্ট হাতে পেয়ে নো ম্যান্স ল্যান্ড পেরিয়ে ভারতে ঢুকে পরলো। এখানেও খুব সকাল আর ওদের বাস প্রথম বলে তেমন কোন ঝামেলা হলনা।

দুই মিনিটেই সব কাজ শেষ করে বাস কাউনটারে চলে এলো। যাক ভাগ্যটা ভালো ছিল বর্ডারে। আশা করছি সেই ঝগড়ুটে অভিশাপ বন্ধ করেছে। ওর টিকেট নিয়ে বাসের কাছে চলে এলো আগে আগে বাসে উঠবে বলে। মেজাজ গরম করে ফেলা মেয়েটার সাথে কিছুতেই দেখা না হয় যেন।

সবার আগেই অমি বাসে উঠে পরলো। সবাই উঠে পরায় বাস সময়ের আগেই ছেড়ে দিল। যাক, কলকাতায় গিয়ে কিছুটা বেশি সময় পাওয়া যাবে। প্রিয় শহরে একটু হাটাহাটি করা যাবে, যদি তেমন গরম না থাকে। ওর ট্রেন সেই রাত ৮ টায়। এবার আর এপারে সময় কাটাবেনা। ডলার এক্সচেঞ্জ করে নিয়ে, হাওড়া চলে যাবে। স্টেশনের লকারে ব্যাকপ্যাক রেখে এপারে হেটে বেড়াবে গঙ্গার ধার ধরে।

ক্লান্ত হয়ে সন্ধ্যায় ফিরে, স্টেশনে গোসল করে ট্রেনে উঠে পরবে রাতের খাবার নিয়ে। আর তারপর ওর অনেক দিনের অপেক্ষার জার্নি শুরু হবে, প্রিয় বাহনে, ট্রেনে। রাতের ট্রেন চলার একটা অন্য রকম আনন্দ আছে। যেটা অমির কাছে খুব উপভোগ্য। এইসব ভেবে রেখেছে।

বাস কলকাতায় যেতে পথে এবার ব্রেক দেয়। ক্ষুধা লাগলেও, শুধু নেমে ওয়াশ রুমে গিয়ে আবার নিজের সিটে উঠে বসে পরলো। একেবারে কলকাতায় গিয়ে সকাল আর দুপুরের খাবার একসাথে আয়েশ করে খাবে বলে ঠিক করলো। বাসের এসির বাতাসে ঘুমিয়ে গিয়েছিল। কলকাতা পৌছে যাওয়ায় সুপারভাইজারের ডাকে ঘুম ভাঙলো। সিটের সাথে আড়মোড়া ভেঙে বাস থেকে নেমে পরলো ব্যাকপ্যাক নিয়ে।

বাহ, অনেকদিন পরে প্রিয় শহর কলকাতায়। বেশ ফুরফুরে লাগছে শরীর মন। বেশ আনন্দ নিয়ে ডলার এক্সচেঞ্জ করতে গেল। এরপর মুখ ধুয়ে একটা জম্পেস খাওয়া দেবে অমি। তারপর হাওড়া গিয়ে লকারে ব্যাগ রেখে, ইচ্ছে মত হেটে বেড়াবে গঙ্গার ধারে। দারুন ভালো লাগায় মনটা ছেয়ে গেল।

ডলার এক্সচেঞ্জ করে, খেয়ে সোজা হাওড়া চলে গেল অমি। লকারে ব্যাকপ্যাক রেখে বেরিয়েছিল নদীর ধারে। কিছু সময় ঘোরাঘুরি করে রোদে হাপিয়ে উঠে স্টেশনে ফিরে এসেছিল ওয়েটিং রুমে। ততক্ষনে অবশ্য বিকেল হয়ে গেছে। ভাগ্যসি স্টেশনে ফিরে এসেছিল। নইলে ঝড়ের মুখে পরতে হত। লম্বা জার্নির শুরুতেই যেটা শরীরের জন্য ভালো হতনা। ওয়েটিং রুমে ফ্রেস হয়ে, সিনেমা দেখে বেশ ভালো সময় কেটে গেল। সাতটা বাজতেই, পাশের কেএফসি থেকে একটা বার্গার নিয়ে কালকা মেইলের ওর নির্ধারিত এসি কামরায় উঠে পড়লো।

অমি প্রথমে ভেবেছিল একা একা শিমলা মানালি যাবে সাথীর অভাবে। সেই অপূর্ণ আকাঙ্ক্ষা আর কিছুটা আক্ষেপ থেকেই দুধের স্বাদ ঘোলে না ঠিক পানিতে মেটানোর মত করে সময় পেলেই মানালি, রোথাংপাস ও এর আশেপাশে ঘুরে বেড়াতো অন লাইনে। এভাবে ঘুরতে ঘুরতেই একদিন লাদাখের নীল আকাশ, সাদা সাদা মেঘেদের দল আর পাথুরে পাহাড়ের ছবি চোখে পড়লো। বেশ অনেকক্ষণ খুব অবাক হয়ে তাকিয়ে ছিল সেই অদ্ভুত কিন্তু অপরূপ পাহাড়ের মন কাড়া সৌন্দর্যের দিকে। এবং মনে মনে ঠিক করেছিল, শুধু শিমলা আর মানালি নয়, একই সাথে একদিন সে লাদাখের এই নীল আকাশ আর হাজারো রঙে রেঙে থাকা পাহাড়ের ভিন্ন রূপ দেখতে যাবে।

সেই থেকে অমির মনে প্রানে লাদাখ যাবার নানা রকম জল্পনা, কল্পনা আর নিজের মত করে মানসিক প্রস্তুতি, পড়াশোনা, খোঁজ খবর নেয়া আর হাজারো গবেষণা। বিভিন্ন সময়ে বিভিন্ন যায়গায় যাওয়া হয়েছে ওর কিন্তু লাদাখের ভূত কখনো ওর মাথা থেকে কেন যেন যায়নি। বেশ ভালো ভাবে জেঁকে বসেছে। যাই হোক নানা রকম ঝামেলা মিটিয়ে অবশেষে কলকাতা থেকে কালকা মেইলে চড়ে বসেছে। কালকা হয়ে ট্রয় ট্রেনে শিমলা, সেখান থেকে পরদিন সকালে বাসে করে মানালি, মানালিতে একদিন বিশ্রাম নিয়ে লেহ এর বাসে চড়ে পৌঁছে যাবে সেই স্বপ্নের লাদাখ এর লেহ শহরে।

ওর সিট জানালার সাথেই লাগোয়া। বেশ আগে থেকেই টিকেট কেটে রেখেছিল তাই বেশ ভালো একটি সিট বরাদ্দ আছে ওর জন্য। আশে পাশের সিট গুলোতে দুই একজন এসেছে, কিন্তু ওর ঠিক মুখোমুখি সিটটা এখনো ফাঁকা, কেউ আসেনি। মনে মনে ভাবছে, ইস ওর সমবয়সী কেউ যদি আসতো তবে দারুণ হত। ৩০/৩২ ঘণ্টার লম্বা জার্নি কিছু গল্প-কথায় কেটে যেত।

এই ভাবতে ভাবতেই অমির ঠিক সামনের সিটে এক ললনা এসে বসলো। দেখে খুশি হবার বদলে মনটাই দমে গেল ওর। কারন, বোঝা গেল যে মেয়েটি একাই সাথে আর কেউ নেই। বসে, ব্যাগপ্যাক রেখেই ফোনে অন লাইনে বাড়িতে আর বন্ধুদের জানিয়ে দিল যে সে ট্রেনে উঠে পরেছে। এবার শুরু হবে তার প্রথম একা একা লম্বা একটা ভ্রমণ।

এই কথা শুনে, পিঠ ও বুকের ব্যাপপ্যাক দেখে বোঝাই যায় যে সে একা এবং বেশ প্রস্তুতি নিয়ে এসেছে। এসব মেয়েদের সাথে না যায় আরাম করে কথা বলা, না যায় নিজের মত করে চুপ করে থাকা। একটা গুমোট পরিস্থিতি তৈরি হয়ে থাকে পুরো ভ্রমণ জুড়ে। তার উপর ৩০/৩২ ঘণ্টার মত লম্বা একটা ভ্রমণ! উহ, অমি আর ভাবতে পারছেনা। তাই একটু নিচে নেমে গেল, হালকা হয়ে গুমোট ভাবটা দূর করে আসতে।

ট্রেন ছাড়ার সময় হতেই অমি তার আসনে এসে পড়লো। মেয়েটি নিজের আসন গুছিয়ে বেশ এলিয়ে দিয়েছে নিজেকে। কিছু একটা পড়ছে বেশ মনোযোগ দিয়ে, চোখে চশমা লাগিয়ে। অমি বসবে এমন সময় মেয়েটি চশমার ফাঁক দিয়ে চোখ মেলে অমির দিকে চাইলো একটু। ঠিক অমির দিকে নয়, উপরের দিকে, কিন্তু অমির চোখে চোখ পরে গেল। অমি চোখ ফিরিয়ে নিল নিমিষেই। বসে পড়লো নিজের সিটে।

ও কি সত্যি দেখছে? নাকি রাতের সেই ভুত ওকে এখনো তাড়া করে ফিরছে বুঝতে পারছেনা। পুরো শরীর যেন হীম হয়ে গেল অমির!

কিছু না বলে নিজের সিটে বেশ আরাম করে পা বিছিয়ে বসে, কানে হেডফোন গুঁজে দিল মনোযোগ ফেরাতে। আর মনে মনে ভাবছে এই ঝগড়াটে এখানে কি করে? কোথায় যাবে? এর সাথে এতো লম্বা জার্নি করতে হবে? মেয়েটি ওকে আড় চোখে দেখছে, বেশ বুঝতে পারছে অমি। কিন্তু ও নিজ থেকে কিছুতেই কথা বলবেনা, পাছে হ্যাংলা ভাবে। ওর অত দরকার নেই। শুয়ে-বসে-ঘুমিয়ে-গান শুনে-বই পড়ে আর বাইরের দিকে তাকিয়ে দিব্বি কাটিয়ে দিতে পারবে ৩০/৩২ ঘণ্টা। এই ভেবে বাইরে তাকালো কানে হেড ফোন দিয়েই। ওদিকে মেয়েটিও উঠে বসে অমির মনোযোগ আকর্ষণ করে নিজের পরিচয় দিল।

হাই, আমি তরু, আপনি?

আমি অমি।

আরে, আপনি কালকের বাসের তিনি না! যার জন্য বাস অনেক সময় দাড়িয়ে ছিল।

ওটা আমার ভুল ছিলোনা, বাসের।

সে যাই হোক, ফরগেট ইট! কলকাতা যাবেন?

আপাতত।

আপাতত মানে? এরপর?

আসলে লাদাখ যাবো, কলকাতা থেকে ট্রয় ট্রেনে শিমলা হয়ে, ওখান থেকে বাসে মানালি হয়ে লেহ।

গ্রেট!

কেন?

মানে আমিও মানালি যাবো, তবে রুটটা একটু ভিন্ন।

কি রকম?

আমি ভাবছি কালকা থেকে সরাসরি বাসে মানালি, তারপর সেখান থেকে ক্যাসল, স্পিতি। শিমলা আমার তেমন একটা ভালো লাগেনা। আচ্ছা আপনি এতো গম্ভীর আর গুমোট কেন? ট্রাভেলাররা কি এমন হয়। তার উপর এমন সোলো? আরে আপনিই বলুন এমন একটা জার্নিতে যদি শুরুতেই বাস অযথা একজনের জন্য থেমে থাকে তাতে মেজাজ খারাপ হবে কিনা?

হ্যা তা হবে।

তাহলে?

ওটা সাময়িক প্রতিক্রিয়া ছিল। আমার যায়গায় আপনি থাকলে আপনারও হত। বাদ দিন তো। যাক একটু ভয় ভয়ও করছিল সেটা আর আপাতত নেই। এতো লম্বা জার্নি, একা একা কেমন লাগবে সেই নিয়ে একটু ভাবনা ছিলোই। তাতে যাই বলিনা কেন। শুনুন কাল রাতের কথা মাথা থেকো ঝেড়ে ফেলুন। আপনার কি প্ল্যান বলুন?

আসলে শিমলা যাবার আমারও তেমন কোন ইচ্ছে ছিলোনা, কিন্তু এই ট্রয় ট্রেনটায় চড়ার অনেক দিনের ইচ্ছে, তাই শিমলা হয়ে যেতে হচ্ছে।

ওহ আচ্ছা, কেন এর আগে শিমলায় আসেন নি?

নাহ, আসিনি। তাই ইচ্ছে ছিল যেবার এদিকে আসবো, ট্রয় ট্রেনে চড়ে শিমলা যাবো। এটা মিছ করতে চাইনা। আবার কবে না কবে আসা হয় কে জানে? তাই একদিনের বেশী প্ল্যান করে এই রুট।

আপনার কি প্ল্যান? আর একদম একা? নাকি অন্য কামরায় আছে বন্ধুরা বা পরিবার?

ধুর কি বলেন। পরিবার সাথে থাকলে কি এভাবে ব্যাকপ্যাক নিয়ে এসে যেতাম? আই হেইট পরিবার, মাই ফুট!

সে কি! কেন?

আছে, আছে। আসলে আমি এবার কিছুতেই চাচ্ছিলামনা আমাকে আর কেউ বাধা দিক। কোন পরিবার নয়। সেই একই ঘ্যান ঘ্যান আর প্যান প্যান। একই মুখ, একই বিধি নিষেধ আর ভালো লাগেনা। তবে একটা দিক ভালো লাগলো সেটা হল, মনের সাধ মিটিয়ে বাংলাটা বলা যাবে আপাতত।

জানেন, যেখানেই যাই না কেন, এই বাংলা বলতে না পারলে কেন যেন হাঁসফাঁস লাগে। উহ বাবা অফিসে বা বাসায় সারাক্ষণ ইংরেজি বলতে বলতে বিতৃষ্ণা ধরে গেল বাবা। আপনি বাংলা বলেন তো নাকি ইংরেজি বেশী বলেন?

কেন, একটাও কি বাংলা ছাড়া বলেছি নাকি?

হুম বেশ, তবে কালকার পরে মানালিতে আবার দেখা হতে পারে কিন্তু।

কেন ট্রয় ট্রেনেও তো যেতে পারেন? গিয়েছেন আগে?

নাহ।

তাহলে ট্রাই করতে পারেন।

কিভাবে?

রুটটা একটু চেঞ্জ করে নিলেন না হয়? একই সাথে যাওয়া যাবে কলকাতা থেকে মানালি পর্যন্ত। দারুণ হত তবে গল্প করতে করতে।

হুম ভেবে দেখি কি করা যায়? সময় যেহেতু আছে। যদিও শিমলা আমার একদম পছন্দ নয়।

ঠিক আছে দেখা যাক, আগে তো কালকা পৌছাই তারপর না হয় ভেবে দেখবেন।

হুম ঠিক আছে আগে তো কালকা পৌছাই। তারপর দেখি মন কি বলে?

বেশ।

ওদের পরিচিয় আর কথার ফাঁকে বেশ আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল। হঠাৎ খাবার অর্ডার নিতে এলো ট্রেনের বেয়ারা। অমির খাবার কেনা আছে জানালো। কথা থামিয়ে তরু রাতের খাবারের অর্ডার দিল। ট্রেন তার গতি এর একটু বাড়িয়ে দুলে দুলে চলতে শুরু করলো…

The post রুক্ষ ভালোবাসার টানে appeared first on ঘুরুঞ্চি ম্যাগাজিন.

লোসার: কাঞ্চনরঙা শেষ বিকেলের গল্প
মানালি থেকে স্পিতি যাবার পথে চন্দ্রতাল হ্রদ, কুনজুম পাস পার হয়ে লোসারের দেখা।

সেদিন প্রথম টের পেলাম প্রচুর আলো বাতাস থাকা সত্ত্বেও শ্বাসকষ্ট হতে পারে। সমুদ্র পৃষ্ঠ থেকে লোসারের গড় উচ্চতা ১৩৪২০ ফিট। হিমালয়ে অবস্থিত অন্য সব গ্রামের মতই এ গ্রামের লোকসংখ্যা খুবই কম, চারশোর বেশি নয়। স্পিতি নদীর তীরবর্তী লোসার গ্রামেও ফসলি জমি গম, যব, মটরশুটির দেখা মেলে। ধারণা করা হয় স্পিতি ভ্যালিতে প্রথম মানব বসতি লোসার গ্রামেই শুরু হয়; হয়তো নদীর জন্যই।

আমার লেখার উদ্দেশ্য লোসারের পরিচিতি দেওয়া নয়। আমার কাছে এই গ্রামটি স্মরণীয় হয়ে আছে সূর্যাস্তের গ্রাম হিসেবে। জীবনে অনেক সূর্যাস্ত দেখেছি শখ করে, সাগর কিংবা নদী তীরে। পাহাড়ের সূর্যাস্ত মানে সূর্য ডোবার আগেই সন্ধ্যা নামা। কিন্তু সেদিন এক অপূর্ব সূর্যাস্ত দেখেছি। আমাদের গন্তব্য ছিল কাজা শহরে যেটা লোসার থেকে আরো ৫৮ কিলোমিটার দূরে। পথিমধ্যে দেরি হওয়ায় মানে জায়গায় জায়গায় ছবি তুলতে নেমে পড়ায় কাজা পর্যন্ত যাওয়া হল না।

আমাদের ভ্রমণ দলে মোট ছয় জন, তার মধ্যে আমার সাথে যাওয়া বাংলাদেশি সহযাত্রী উচ্চতা ভীতিতে ( হাইট ফোবিয়া) আক্রান্ত হয়ে ধরাশায়ী, দু’জন গিয়েছেন লজ ঠিক করতে, আর দু’জন ক্লান্ত হয়ে গাড়িতে বসে আছেন। একমাত্র আমিই ছবি তোলার জন্য মরিয়া হয়ে পড়লাম। লোসার প্রবেশের সাথে সাথে বিকেল ঘনিয়ে আসছে, উঁচু উঁচু পাহাড়ের পাদদেশে তখন দিনান্তের সূর্যালোক তার শেষ অর্ঘ্য নিবেদন করছে। গাড়ি থেকে নামতেই এক অদ্ভূত মায়াছন্ন বিকেল সেদিন ঘনিয়ে এল। অস্তমান সূর্যের আলো কমলা থেকে কাঞ্চন বর্ণ ধারণ করছিল। পাগলের মত শাটার চাপছিলাম, কী যেন হারিয়ে যাচ্ছে, আর হয়তো দেখা হবে না; আসলেই তাই, স্পিতিতে আরো চারদিন থেকেও এমন সূর্যাস্ত দেখি নি। পরে জেনেছি মূলত দূষণমুক্ত নির্মল আকাশ থাকলেই সূর্যাস্তে এমন রঙ দেখা যায়।

ফটোগ্রাফির মৌলিক শিক্ষা হচ্ছে- আলো ছায়ার খেলা ধরতে পারা। এটা ছাড়া আর্ট ফটোগ্রাফি হয় না। একটা ভাল ছবির জন্য একেকজন একেকরকম কষ্ট করে থাকেন, কেউ চাকরি বা অর্থ উপার্জনের আশায় করে থাকেন কিন্তু আমাদের মত সৌখিন আলোকচিত্রীদের চাওয়া খুবই সামান্য, আর সেটা হল আত্মার আনন্দ। এই যে নীলচে আকাশ আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে অন্যদিকে অস্তমান সূর্যালোক পাহাড়ে পতিত হয়ে উত্তপ্ত সোনার বর্ণ ধারণ করছে এটা আমার সমস্ত ইন্দ্রিয়ে অদ্ভূত এক শিহরণ দিয়ে আত্মায় লেপ্টে যাচ্ছে। মনে রাখার জন্য একটা বিকেলের আর কী করণীয় থাকতে পারে!

The post লোসার: কাঞ্চনরঙা শেষ বিকেলের গল্প appeared first on ঘুরুঞ্চি ম্যাগাজিন.

মুদের মুগ্ধতায় এক দুপুর
হিমাচলের স্পিতি ভ্যালিতে ছবি তুলতে গিয়েছিলাম বাইশের জুলাইয়ে। আমি ঠিক ভ্রমণপিপাসু কিংবা পর্যটক নই, তবে ছবি তুলতে গেলে এগুলো একসাথে যুক্ত হয়ে যায় অটোমেটিক। মাঝে মাঝে মনে হয় ক্যামেরা সৃষ্টির আগে যদি জন্মাতাম তাহলে কী করতাম! তখন নির্ঘাত কবি হতাম। আমার পছন্দের কবি কালিদাস। কেননা আমার মেঘ ভীষণ ভাল লাগে, বিশ্ববিদ্যালয়ের উঁচু ক্লাসে মেঘদূত পড়ার সুযোগ মিললেও আশৈশব মেঘমুগ্ধ লোক আমি। এবার না হয় আরেক মুগ্ধতার কথা শোনাই- সেদিনও আকাশে মেঘ ছিল, যদিও স্পিতি গিয়েছি বরফ (স্নো) দেখতে। জুলাইয়ে স্নো খুব একটা দেখা যায় না, দুরের পাহাড়ে কখনো গ্লেসিয়ার কখনোবা হালকা স্নোর প্রলেপ। আমাদের সেদিনের গন্তব্য ছিল পিন ভ্যালি। আমাদের থাকার হোটেল ছিল কাজা শহরে, যেটাকে স্পিতির হেড কোয়ার্টার বলে। আর ওখান থেকে পিন ভ্যালির দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার। বরাবরের মত পাহাড় আর পাহাড়ের ভাঁজে ভাঁজে আমাদের গাড়ি ছুটছিল আঁকাবাঁকা পথ ধরে। পথিমধ্যে কুংরি মনেস্ট্রিতে আমরা বিরতি দেবার জন্য যেতেই দেখতে পেলাম ওখানে বড় কোন ধর্মীয় আচার অনুষ্ঠিত হচ্ছে। লুফে নিলাম ক্যামেরায়, কেননা আমার শখের বিষয় ট্রাভেল ফটোগ্রাফি। ট্রাভেল ফটোগ্রাফির অন্যতম অংশ কোন নির্দিষ্ট স্থানের কালচারকে ধারণ করা।

কুংরি থেকে আমরা গেলাম পিনভ্যালির একটি গ্রামে যার নাম- মুদ্‌। গ্রামের নাম এত ছোট নাম হয়! বাংলাদেশ হলে এটার নাম হত- মুদপুর, মুদনগর ইত্যাদি। ছোট্ট একটি নাম, অথচ কী মুগ্ধতা ছড়িয়ে আছে। প্রথম অবস্থায় খুব আহামরি ভাল লাগছিল না। কিন্তু ওখানে আমাদের দুপুরের খাবার অর্ডার করে হোটেলের খোলা লবিতে বসে আছি। মাঝে মাঝে হালকা বৃষ্টি। চারদিক আস্তে আস্তে তাকাতে আরম্ভ করি আর তখনি বোধ করলাম ফটোগ্রাফার হয়ে খুব ভাল কিছু করি নি। তাড়াহুড়ো ক্লিক আর মোমেন্ট ক্যাপচার এসবের বাইরেও সৌন্দর্য উপলব্ধির একটা বিষয় আছে, যার নাম অখণ্ড অবসর। জীবনানন্দের সেই ‘অবসরের গান’ কবিতার কথা মনে পড়ল। হাত পা ছেড়ে কিছুক্ষণ চোখ মুদে ছিলাম মুদ্‌ গ্রামে। আস্তে আস্তে আলো বাতাস আমাকে মন্ত্রমুগ্ধের মত ছুঁয়ে গেল। ক্যামেরা নিয়ে সামান্য এদিক সেদিক করতে কিছু ছবি তুলতে পারলাম। বৃষ্টি বাতাস আরো খানিকটা ছুঁতেই দেখলাম কর্মজীবী মানুষজন উপত্যকার জমিনে কাজ করছে, সব সবুজ মটরশুটির গাছ। কেউ কেউ উপরে উঠে আসছে পিঠ ভর্তি ফসল নিয়ে। এরমধ্যে এক পিতা/পিতামহকে দেখলাম পিঠে ছোট্ট এক শিশুকে নিচ থেকে উঠে আসছে। চেহারাটা তার জাপানি পরিচালক আকিরা কুরোশোয়ার মত। চোখে সানগ্লাস, পরনে জীর্ণাবরণ। স্পিতি ভ্যালিতে রোদের তীব্রতা থাকে বলে সব কর্মজীবীই দিনের বেলায় সানগ্লাস পরে থাকে।

মুদ ভিলেজ থেকে দেখা পিন ভ্যালির সবচেয়ে সুন্দর ভিউ।

স্পিতিতে সবচেয়ে বেশি সবুজের আধিক্য দেখা যায় এই পিন ভ্যালিতে। এখানে একটি ন্যাশনাল পার্ক আছে, তবে পার্ক বলতে আমরা যেরকম বাউন্ডারি দেয়া রিজার্ভ এরিয়া বুঝি এটা সেরকম নয়। বেশ কয়েক কিলোমিটার জুড়ে এর বিস্তৃতি, এর ভেতর অনেকগুলো মানব বসতির গ্রামও আছে। আমাদের গন্তব্য পিন ভ্যালির শেষ প্রান্ত মুদ্‌ ভিলেজ, সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা সাড়ে বারো হাজার ফিট উপরে। হিমালয় পর্বতমালা বেষ্টিত অপূর্ব এক গ্রাম। সবুজ মটরশুটির বিস্তৃর্ণ মাঠের রঙ আমাদের দেশের সবুজের থেকে আলাদা; এটা হলদে সবুজ। হিমালয়ের রুক্ষ এ জনপদে বৃষ্টিপাত হয় নিয়মিত। অন্যদিকে পাহাড়ে জমা বরফ গলে গলে শীতল জলস্রোত সৃষ্টি করেছে পাহাড়ি নদী। স্পিতি কিংবা পিন ভ্যালি দুটোরই নাম হয়েছে নদী থেকে। মুদ্‌ ভিলেজের পাশেই বয়ে গেছে পিন নদী। গ্রীষ্মে হালকা জলস্রোত মনে হলেও এটা কিন্তু খরস্রোতা। মুদ্‌ ভিলেজের যেকোন গেস্ট হাউজ বা রেস্টুরেন্টে বসলেই উপত্যকা বেষ্টিত আঁকাবাকা পিন নদীকে দেখা যায়। আর সামান্য দূরে,  চূড়ায় বরফ লাগা যে পাহাড়টি দেখা যায় এটিকে বলে পিন পার্বতী পাহাড়, এটাতে অনেকে ট্রেক করতে যায় পিন নদী পার হয়ে। স্পিতি ভ্যালিতে নিয়ে যাবার পথ প্রদর্শক কলকাতার আলোকচিত্রী আশিস শূর। উনার কাছে হাতে কলমে ল্যান্ডস্কেপ শিখতে গিয়ে জানলাম, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে নদী বেষ্টিত ভ্যালি বা উপত্যকা। সে হিসেবে আমাদের কাঙ্ক্ষিত স্পট এটাই।

পিন ভ্যালির হলদে সবুজ সবক্ষেত্রে কৃষক-কৃষাণিরা মটরশুটি তুলছিল।

সামান্য একটা দুপুর, বড়জোর দু’ঘণ্টা; এর ভেতর অল্প বৃষ্টিপাত, মেঘাচ্ছন্ন আকাশ, কয়েকজন মানুষের মুখচ্ছবি এর বেশি মনে পড়ার কিছু নেই মুদকে ঘিরে। প্রকৃতির কত রঙ- ভোর কিংবা শেষ বিকেলের কমলা রোদ; পূর্ণিমা কিংবা অমাবস্যার নক্ষত্রখচিত রাত, তুষারে ঢেকে যাওয়া মুদের জনপদ কিছুই দেখা হল না। তবু একেকবার ভাবতে বসলে কল্পনায় আমি যেন সব দেখি- মুদের রাস্তা, মঙ্গোলয়েড মুখাবয়ব, পার্বতী পাহাড়ের বরফ ঢাকা চূড়া, তুষার শুভ্র জনপদে জ্যোৎস্নার শিহরিত প্রতিফলন!

The post মুদের মুগ্ধতায় এক দুপুর appeared first on ঘুরুঞ্চি ম্যাগাজিন.