রংপুর Archives - ঘুরুঞ্চি ম্যাগাজিন

কিলি অভিযানের ইতিকথা
বিকেলের দিকে আমরা হোরোম্বো হাট থেকে কিবো হাটে পৌঁছলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৭০০ মিটার উচ্চতার হোরোম্বো হাট থেকে ৪,৮০০ মিটার উচ্চতার কিবো হাটে পৌঁছানোর কিছুটা আগে থেকেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ বুঝতে পারছিলাম মাথাব্যথা শুরু হচ্ছে এবং পেটেও এক ধরনের অস্বস্তি অনুভব করছিলাম। ট্রেইলটি তুলনামূলক সহজ হলেও উচ্চতা ও আবহাওয়ার কারণে যাত্রাটি বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছিল। দুপুরের খাবারে অতিরিক্ত মুরগি ও ভাত খাওয়ার জন্য নিজেকে বেশ কিছুক্ষণ দোষারোপ করলাম। অনু ভাই এবং উইলিয়াম ভাই প্রায় আমার আগেই হাটে পৌঁছেছিলেন। অনু ভাইকে বললাম, আর সম্ভব হচ্ছে না, শুয়ে পড়া দরকার। তিনিও বললেন, আবহাওয়া সত্যিই বেশ প্রতিকূল, চলো রুমে ঢুকে পড়ি। প্রচণ্ড ঠান্ডা, মাথাব্যথা আর পেটের অস্বস্তি নিয়েই স্লিপিং ব্যাগে শুয়ে পড়ার চেষ্টা করলাম, কিন্তু সেই তীব্র শীত ও অস্বস্তির কারণে ভালোভাবে ঘুম হলো না।

বিকেলের দিকে ঘুম ভাঙল, চারপাশে তখন এক ধরনের থমথমে পরিবেশ। দলের কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছিলেন, আর আমার নিজেরও মনটা খারাপ ছিল। দলের সঙ্গে থাকা চিকিৎসক সিফাত আপুকে মৃদুস্বরে জানালাম আমার অবস্থার কথা। তাঁর পরামর্শে ওষুধ খেয়ে আবার চুপচাপ বসে রইলাম। সন্ধ্যার দিকে রাতের খাবার দেওয়া হলো, কিন্তু তেমন কোনো রুচি না থাকায় কোনোরকমে সামান্য কিছু খেলাম। এরপর শুরু হলো গাইডদের ব্রিফিং। তাঁরা খুব সুন্দরভাবে আমাদের সামিটের বিষয়ে সবকিছু বুঝিয়ে দিলেন এবং জোর দিয়ে বললেন—নিজের শরীরকে চিনতে হবে, অহেতুক নিজেকে ঠেলে দেওয়া যাবে না; কাউকে সংগ্রাম করতে দেখলে নিচে নামিয়ে দেওয়া হতে পারে। শুকনো মুখে সবকিছু শুনলাম। আগের ৫,০০০ মিটার উচ্চতার হাইকের অভিজ্ঞতা থেকে যে আত্মবিশ্বাস ছিল, তা ততক্ষণে কিছুটা টলে গিয়েছিল। তবু নিজেকে বোঝালাম, আরেকটি ভালো ঘুম হলেই লড়াইটা শুরু করা যাবে। সবকিছুর মধ্যেও পানি পান করা বন্ধ করিনি, কারণ শরীর পানিশূন্য হয়ে গেলে সব প্রচেষ্টা সেখানেই শেষ। এর মধ্যেই বেশি অসুস্থ হয়ে পড়ায় মরিয়ম আপুকে নিচে নামিয়ে দেওয়া হলো। তাঁকে স্ট্রেচারে বেঁধে চার-পাঁচজন গাইড নিয়ে নিচে নেমে গেলেন। মন খারাপ ও উদ্বেগ নিয়ে সবাই ঘুমাতে গেলাম।

রাত ১১টার দিকে সবাই উঠে পড়লাম। মাথাব্যথা তেমন কমেনি, তবু ঠিক করলাম আর কিছুতে পাত্তা দেব না, এবার একটা মীমাংসা হয়েই যাবে। কাপড়-চোপড় ও প্রয়োজনীয় সরঞ্জাম পরীক্ষা করে মোটামুটি প্রস্তুত হলাম। হঠাৎ অভিজিৎ দা বললেন, এই পাওয়ার জেলটা রাখো—সাধারণত দৌড়বিদরা দৌড়ের সময় এটি ব্যবহার করেন; কখনো মনে হলে আর সম্ভব হচ্ছে না, তখন এটি খেয়ে নিও। তাঁর কথামতো সেটি পকেটে রেখে দিলাম। আমার নিজের হেডল্যাম্পের স্ট্র্যাপ আগেই ছিঁড়ে গিয়েছিল। দ্বৈপায়ন দা যেহেতু যাচ্ছিলেন না, তাই তাঁর হেডল্যাম্পটিই ধার নিয়ে নিলাম।

রাত সাড়ে বারোটায় সবাই বাইরে বেরিয়ে ধীরে ধীরে একটি সারিতে দাঁড়াতে শুরু করলাম। আগের পরিকল্পনা অনুযায়ী, সবার সামনে থাকবেন গাইড লরেন—তিনিই গতি নির্ধারণ করবেন, আমরা তাঁর গতি অনুসরণ করব। চারদিকে পূর্ণিমার আলো, ওপরে কিলিমাঞ্জারোর চূড়া—এক অবিশ্বাস্য দৃশ্য। এদিক-ওদিক তাকিয়ে অভিজিৎ দা ও উইলিয়াম ভাইয়ের মাঝখানে জায়গা করে নিয়ে যাত্রা শুরু করলাম। উইলিয়াম ভাই ফিসফিস করে বলছিলেন, উহুরু নয়তো কিছুই নয়! আমি মনে মনে ভাবছিলাম, আগে এক ঘণ্টা হেঁটে দেখি। প্রচণ্ড ঠান্ডায় চশমা ঘোলা হয়ে যাচ্ছিল, খুলে পকেটে রাখলাম—তখন চোখের ফাঁকা জায়গা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করল। বাধ্য হয়ে আবার চশমা পরলাম, আবার তা ঘোলা হয়ে গেল। এই টানাপোড়েন বেশ কিছুক্ষণ চলল, তবু হাঁটা থামানো যাচ্ছিল না, কারণ থামলে সারি ভেঙে যেত। এরপর লক্ষ করলাম হাত জমে যাচ্ছে—পাতলা ও মাত্র এক জোড়া গ্লাভস নেওয়ার ফল। কিছুক্ষণ দুটি ট্রেকিং পোল এক হাতে নিয়ে অন্য হাত পকেটে রেখে এগোলাম। এরপর শুরু হলো আসল পরীক্ষা—পুরো পথটাই খাড়া হয়ে ওপরের দিকে উঠে গিয়েছিল। যতই ওপরে উঠছিলাম, শরীর যেন ততই অবশ হয়ে আসছিল, ডাউন জ্যাকেটও আর পর্যাপ্ত উষ্ণতা দিচ্ছিল না। প্রচণ্ড ঠান্ডায় কাবু হয়ে পড়লাম এবং নিজেকে দোষ দিলাম আরও মোটা জ্যাকেট না আনার জন্য।

হাত জমে কাঠ হয়ে গেলেও কেবল জেদের জোরে এগিয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে মনে হলো হাতের অনুভূতি বুঝি একেবারেই চলে যাচ্ছে ।
বেশ কিছুক্ষণ পর লরেনের কণ্ঠ শুনতে পেলাম, “গাইস, কংগ্র্যাচুলেশনস, ইউ আর অ্যাট ৫,০০০ মিটার!” তখনই প্রথমবার মনে হলো, আমরা হয়তো সত্যিই লক্ষ্যে পৌঁছাতে পারব। প্রায় এক ঘণ্টা বা তারও বেশি সময় পার হয়ে গেল, শরীরে তখন আর কোনো অনুভূতি নেই, শুধু হেঁটে চলেছি। মাঝে মাঝে পানি পানের জন্য থামছিলাম, তবে গাইডরা তাড়া দিচ্ছিলেন, কারণ বেশিক্ষণ দাঁড়ালে শরীর নিস্তেজ হয়ে ঘুম চলে আসার ঝুঁকি ছিল। নিচে তাকিয়ে দেখলাম, আমাদের দলের কয়েকজন বেশ পেছনে, আরও অনেক নিচে মোশি শহর, আর ওপরে ঝকঝকে পূর্ণিমার চাঁদ। হেডল্যাম্প আগেই নিভিয়ে দেওয়া হয়েছিল, চাঁদের আলোতেই সবাই হেঁটে চলেছিলাম। আরও দুই-তিন ঘণ্টা পর প্রায় চূড়ার কাছাকাছি পৌঁছালাম, তখনও হয়তো আশি-একশ মিটার বাকি ছিল। মনে হচ্ছিল একেবারে কাছে চলে এসেছি, কিন্তু শরীর আর টানছিল না। বুঝতে পারলাম পা এলোমেলোভাবে পড়ছে, যা বেশ বিপজ্জনক, কারণ ঢাল খুব খাড়া—পা পিছলে গেলে বিপদ অনিবার্য। হঠাৎ অভিজিৎ দা চিৎকার করে বললেন তাঁর পানির পাইপ জমে গেছে, যা থেকে বোঝা গেল ঠান্ডার তীব্রতা কতটা ভয়াবহ। আবার একটু বিরতির জন্য থামলাম, এবার শরীর ছেড়ে দিয়ে একেবারে পাথরে হেলান দিয়ে বসে পড়লাম। মনে হচ্ছিল আর সম্ভব নয়, নেমে যাওয়াই ভালো। সঙ্গে সঙ্গে গাইড লরেন তেড়ে এসে বললেন, “না বন্ধু, না! তুমি হেলান দিতে পারো, কিন্তু ঘুমাতে পারবে না! তুমি খুব ভালো করছ, আমরা প্রায় পৌঁছে গেছি!” আমি মনে মনে ভাবলাম, আমি তো প্রায় শেষ, এটা কীভাবে ভালো হয়! পকেট থেকে অভিজিৎ দার দেওয়া সেই পাওয়ার জেল বের করে খেয়ে আবার হাঁটা শুরু করলাম—মেজাজ ও শরীর দুটোই তখন বিধ্বস্ত, শুধু পা দুটো এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কেউ একজন বললেন, পেছনে তাকাও! তারপর দেখলাম জীবনের অন্যতম সেরা দৃশ্য—মাওয়েনজি চূড়ার পেছন থেকে ধীরে ধীরে সূর্য উঠছে, আর আমরা আফ্রিকার প্রায় সর্বোচ্চ বিন্দুতে দাঁড়িয়ে তা প্রত্যক্ষ করছি। এক অদ্ভুত উৎসাহ ফিরে এলো—এই দৃশ্যের জন্যই তো এত পথ পাড়ি দেওয়া।

অবশেষে সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে দলের সাত-আটজনসহ পৌঁছে গেলাম গিলমান্স পয়েন্ট—কিলিমাঞ্জারোর প্রথম পয়েন্টে। পানি ও খেজুর খেয়ে ক্লান্তিতে ঝিমাচ্ছিলাম, ভাবছিলাম হয়তো এখান থেকেই নেমে যাব, কারণ সেদিনই আবার নামতে হবে হোরোম্বো হাটে, যা প্রায় দুই হাজারের বেশি মিটার নিচে। দলের যাঁরা মূলত উহুরু চূড়া লক্ষ্য নিয়ে এসেছিলেন, তাঁরা আবার প্রস্তুত হয়ে গেলেন এগিয়ে যাওয়ার জন্য, কারণ এত উচ্চতায় আট ঘণ্টার বেশি সময় থাকা ঝুঁকিপূর্ণ। আমি নিজে দ্বিধায় পড়ে গেলাম কী করব—শরীর বলছিল, এখানেই ঘুমিয়ে পড়ি। হঠাৎ শুনলাম সাকিব ভাই রিনি আপুকে জিজ্ঞেস করছেন, তানজিল কি উহুরু যাবে না? তা শুনে মনে হলো, এ কী কথা! উহুরুতে যাওয়ার জন্যই তো এত দিনের পরিকল্পনা, এত আয়োজন—সেই ছয় হাজার মিটার (যদিও প্রকৃতপক্ষে একশ মিটার কম) ছুঁয়ে দেখার জন্যই তো এত পথ। আর গিলমান্স থেকে উহুরুর উচ্চতা বেশি হলেও পথটি তুলনামূলক সহজ। তাই ক্লান্ত শরীরকে জোর করে টেনে নিয়ে বললাম, চলেন ভাই! আবার এগিয়ে চললাম, ধীরে ধীরে স্টেলা পয়েন্টও পার হলাম। দেখলাম অন্য রুট দিয়ে আসা বেশ কিছু বিদেশি দল আমাদের আগেই সেখানে পৌঁছে গেছে। কিলিমাঞ্জারোর চূড়ার প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন মঙ্গলগ্রহে চলে এসেছি—অবাক হয়ে হিমবাহগুলো দেখছিলাম। এরপর সকাল আটটা-নয়টার দিকে আমরা ছয়জন পৌঁছে গেলাম উহুরু পিকে—আফ্রিকার সর্বোচ্চ চূড়ায়। চারদিকে ধূসর ও বরফে ঢাকা আগ্নেয়গিরির জ্বালামুখ, আমরা চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয়ের সাক্ষী হলাম। লরেন হাসতে হাসতে পিঠ চাপড়ে দিচ্ছিলেন, আর আমি বুক ভরে শুধু নিঃশ্বাস নিচ্ছিলাম। এরপর ধীরে ধীরে সবাই ছবি তুলতে শুরু করলাম—গ্রুপ ছবি, পতাকা ও ব্যানার নিয়ে ছবি। এর মধ্যে অভিজিৎ দা লুঙ্গি পরে এবং রাশেদ ভাই ও ফৌজিয়া আপু শাড়ি-লুঙ্গি পরে ছবিও তুলে ফেললেন। এখন আফসোস হয়, কেন তখন দাদার লুঙ্গি পরে একটা ছবি তুললাম না—তবে তখনকার অবস্থা ছিল প্রায় বিধ্বস্ত।

ফেরার পথটাও ছিল সমান কঠিন—একেবারে খাড়া ঢাল আর পাথর-বালিতে ভরা, দুই-তিনবার পিছলে পড়েও গেলাম। তখন লক্ষ্য একটাই—হাটে পৌঁছে ঘুমাতে হবে, নাহলে আর সম্ভব নয়। নামার পথে দলের বাকি কয়েকজনের সাথেও দেখা হলো, যাঁরা গিলমান্স পয়েন্ট থেকে সামিট করে নেমে যাচ্ছিলেন। সবাইকে পেছনে ফেলে ধুলাবালি মেখে দুপুরের দিকে নেমে এলাম। এসে জুতা খুলে চোখে-মুখে গরম পানির ছিটা দিয়ে শুয়ে পড়লাম। সবাই দুপুরের খাবার খেয়ে নিতে বললেও, মস্তিষ্ক সেটা বোঝার আগেই আমি ঘুমে অচেতন হয়ে গেলাম। প্রায় এক ঘণ্টা ঘুমিয়ে আবার প্রস্তুত হয়ে বের হলাম, কারণ হোরোম্বো হাটে পৌঁছাতে আরও প্রায় চার ঘণ্টা হাঁটতে হবে। তখন ক্ষুধা অনুভব করলাম। মোশাররফ ভাই দুটি প্রোটিন বার দিয়ে বললেন সাথে রাখতে—একটা নিজে রেখে অন্যটি তৌহিদ ভাইয়ের হাতে দিয়ে তাঁকে নিয়ে বেরিয়ে পড়লাম। পথে আমাদের মধ্যে যে আলোচনা হলো, তা নিয়ে তৌহিদ ভাই হয়তো আরেকটি টেডএক্স বক্তৃতাও দিতে পারবেন! চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা দুই উত্তরবঙ্গের সন্তান ভাবছিলাম—কোথায় রাজশাহী, কোথায় রংপুর, আর কোথায় আমরা এসে দাঁড়িয়েছি! সন্ধ্যা নাগাদ পৌঁছালাম হোরোম্বো হাটে—প্রায় সতেরো-আঠারো ঘণ্টার দীর্ঘ ট্রেকিংয়ের সেদিনকার সমাপ্তি। প্রায় বিশ ঘণ্টা পর খেতে বসলাম, কারণ আগের সন্ধ্যায় রাতের খাবারের পর তেমন কিছুই খাওয়া হয়নি। হোরোম্বোতে পৌঁছানোর পর সবার আগে অভিনন্দন জানালেন শানু আপা, এরপর বন্ধু লিপি, এরপর নৈশভোজে উপস্থিত বাকিরাও। আমি অস্ফুটস্বরে কিছু একটা বলে চলে এলাম, কারণ তখনও ভালোভাবে কিছু ভাবার মতো অবস্থায় ছিলাম না। এরপর ধীরে ধীরে উপলব্ধি হলো, সত্যিই কিছু একটা অর্জন করেছি।

পরদিন দ্রুত প্রস্তুত হয়ে ভাই-ব্রাদারদের সঙ্গে ছয় ঘণ্টায় উনিশ কিলোমিটার পথ নেমে এলাম কিলিমাঞ্জারো গেটে। রেইনফরেস্টের সেই ট্রেইল, আমাদের গল্পগুজব আর অসাধারণ আবহাওয়া আজীবন মনে থাকবে। আমি, অভিজিৎ দা আর উইলিয়াম ভাই কাছাকাছি বয়সের এবং একই স্বভাবের হওয়ায় ভ্রমণের অনেক আগে থেকেই আমাদের মধ্যে একটি বন্ধুত্ব গড়ে উঠেছিল। শেষ পর্যন্ত আমরা তিনজনই সফল হয়ে একসাথে ফিরে আসতে পেরে বেশ আনন্দিত হয়েছিলাম, আনন্দে কিছু ছবিও তুলে ফেললাম। দুপুরের খাবার সেরে গাইডদের সাথে নিয়ে হোটেলের দিকে রওনা দিলাম। গাড়িতে গাইড গান গেয়ে নেচে উদযাপন করছিলেন। হঠাৎ অভিজিৎ দা পেছন থেকে চিৎকার করে বললেন, ওই দেখো, কিলি পিক দেখা যাচ্ছে! নিচ থেকে তাকিয়ে দেখলাম কিলিমাঞ্জারো মেঘের ফাঁক দিয়ে সগর্বে উঁকি দিচ্ছে। বিশ্বাস হচ্ছিল না যে কিছু ঘণ্টা আগেও আমরা সেই চূড়ায় ছিলাম। তখন প্রথমবার মনে হলো, জীবনে সত্যিই একটা কিছু অর্জন করা গেছে—দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে পূর্ণ হলো। হোটেলে ফিরে এলে দলের বাকিরা আমাদের প্রচুর প্রশংসা ও অভিনন্দন জানালেন। পাঁচ দিনের ধুলাময়লা গায়ে থাকা অবস্থাতেই দ্বৈপায়ন দাদা জড়িয়ে ধরলেন। আমি বললাম, ভাই গায়ে ধুলা! তিনি বললেন, আরে রাখো, ভাইয়ের গায়ে আবার ধুলা কীসের! হোটেলে সিফাত আপু, নওরিন আপু, সালাহউদ্দিন ভাই, নাজমা আপু সবাই আমাদের প্রশংসা করলেন। সবাই মিলে ছবি তুললাম, গাইডরা বিদায় নিলেন। এরপর রাতে উপস্থিত সবার করতালির মধ্যে পেলাম উহুরু জয়ের সার্টিফিকেট।

পরের কয়েকদিন যেন একধরনের সেলিব্রিটি অবস্থায় কাটল—যেখানেই যাই, বন্ধুবান্ধব কিলির সামিটের গল্প শুনতে চাইতেন, এমনকি হোটেলের কর্মী ও স্থানীয় ট্যাক্সিচালকরাও বেশ যত্ন করতেন। এই অনুভূতি প্রকাশ করা সত্যিই কঠিন। দলের প্রত্যেকের সহায়তা ছাড়া এই যাত্রা সম্পন্ন করা সম্ভব হতো না। এরপর কোথায় যাব, কবে যাব—তা এখনো জানি না, তবে পর্বতে আবার ফিরে যাব, ইনশাআল্লাহ, তা নিশ্চিত।

পড়ুন তকি তাহমিদ তানজিলের আরো লেখা

ঘুরুঞ্চি ম্যাগাজিনের সকল কর্মকান্ড নট ফর প্রফিট, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সকল কাজ পরিচালিত হচ্ছে।

অত্যন্ত ভরাক্রান্ত মনে জানাতে হচ্ছে যে আমাদের সম্মানিত লেখকদের জন্য কোনো তহবিল এই মুহূর্তে আমাদের কাছে নেই। অদূর ভবিষ্যতে তহবিল গঠন করতে পারা গেল এই অবস্থার পরিবর্তন হতে পারে।

বর্তমানে আমাদের কাজ শুধুমাত্র স্বেচ্ছাসেবক এবং স্ব-অর্থায়নের উপর নির্ভর করে। আপনারা ঘুরুঞ্চিতে বিজ্ঞাপন দিয়ে, অনুদান দিয়ে, স্বেচ্ছাশ্রম দিয়ে সাহায্য করতে পারেন।

ঘুরুঞ্চির ভ্রমণ ছবি ব্লগের ছবি থেকে আপনার পছন্দসই ছবি পেপার প্রিন্ট, ফাইন আর্ট প্রিন্ট, ওয়াল আর্ট এবং ডেস্ক আর্ট হিসাবে কেনার ব্যবস্থা রয়েছে। আপনারা ছবি কেনাকাটা করলে আমরা অল্প পরিমাণ কমিশন পাব, যা ঘুরুঞ্চির ক্রমবিকাশ এবং সম্প্রসারে ব্যাবস্থার হবে, যা ঘুরুঞ্চির ক্রমবিকাশ এবং সম্প্রসারে ব্যবহার হবে।

আমরা আপনার সমর্থনের জন্য কৃতজ্ঞ।

The post কিলি অভিযানের ইতিকথা appeared first on ঘুরুঞ্চি ম্যাগাজিন.

পর্যটকদের জন্য বাংলাদেশে ভ্রমণ
বাংলাদেশ মূলত: বাংলাভাষী ও কিছু অন্যান্য ভাষার জাতিগোষ্ঠীর দেশ। বাংলা হচ্ছে প্রধান স্থানীয় ভাষা এবং দেশ মানে ভূমি। এজন্যই নাম বাংলাদেশ।

বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণকারী স্বাধীন জাতি হিসাবে গর্বের সাথে নিজেকে প্রতিষ্ঠিত এবং উল্লেখযোগ্য বিদেশী পর্যটকদের আকর্ষণ করেছে। সাধারণভাবে বলা হয় বাংলাদেশ একটি ডেল্টা এবং প্লাবনভূমি, যেখানে বিস্তীর্ণ সমতলভূমি রয়েছে। তবে দেশটিতে বেশ বৈচিত্র্যও আছে। পূর্বে পাহাড়, উত্তরপূর্বে এবং দক্ষিনে জলাভূমি ও সাগর। এখানে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল একক বন হিসেবে, এবং রয়েল বেঙ্গল টাইগার বা ডোরাকাটা বাঘের একমাত্র আবাস। দক্ষিণের এই সুন্দরবনে লক্ষ লক্ষ হরিণ রয়েছে বাঘের খাদ্য ও প্রতিবেশের সাথে ভারসাম্য রেখে। উত্তর পূর্বে সবুজ চা বাগান। দক্ষিণ-পূর্বে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকতও আছে। সর্বোপরি, দেশটিতে পরিশ্রমী, এবং সত্যিকার অর্থে সবচেয়ে অতিথিপরায়ণ লোক বসবাস করে যারা অতিথিদের বাড়ির আশীর্বাদ হিসাবে বিবেচনা করে।

ঘুরুঞ্চির ফেইসবুক পেজ

ঘুরুঞ্চির ফেইসবুক গ্রুপ

কখন যেতে হবে

বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত – এই ছয়টি ঋতু রয়েছে। এপ্রিল এবং মে মাসে গরম আবহাওয়া, এবং তা গ্রীষ্মের দুই বাংলা মাসের সমতূল্য। জুন, জুলাই এবং আগস্টে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় ও সেসময় হচ্ছে বর্ষাকাল। সেপ্টেম্বরে বেশ সুন্দর ও মনোরম আবহাওয়া শুরু হয়। অক্টোবর থেকে মার্চ অপেক্ষাকৃত মৃদু শীত এবং বাংলাদেশ ভ্রমণের সেরা সময়। তবে একটু সাহসী ভ্রমণকারীদের জন্য, দেশটিতে যে কোনও সময় যাওয়া যেতে পারে। বিশেষ বিশেষ খাবারের প্রাপ্যতা এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ও উপভোগ করতে চাইলে যে কোন সময় বেছে নেয়া যাবে। প্রতিটি ঋতুর সুবিধা এবং অসুবিধা সহ নিজস্ব অনন্য বৈশিষ্ট রয়েছে। কেউ যদি মেঘের গুড়ু গুড়ু গর্জন, বজ্রনিনাদ এবং অবিরাম বৃষ্টির ফোঁটার শব্দ উপভোগ করতে পছন্দ করেন, তবে জুন/জুলাইয়ে বাংলার বিখ্যাত বর্ষাকাল বা মনসুন বাদ দেয়া ঠিক হবে না। বছরভেদে বন্যার ঝুঁকি থাকে তবে স্থানীয়দের সাথে পরামর্শ করে এই ঝুঁকি কমিয়ে আনন্দের সাথে নদীভ্রমন ও সারাদেশ ঘোরা যায়। বিভিন্ন ধরনের মজার অনুষ্ঠান যেমন নৌকা বাইচ এসময় উপভোগ করা যেতে পারে।

প্রধান আকর্ষণ

পূ্র্বে উল্লিখিত, বাংলাদেশে পর্যটকদের জন্য বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং আরো অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে। কেউ যদি প্রকৃতি বা ইতিহাস প্রেমী হয়, তবে গন্তব্যের শেষ নেই। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসকদের ভারতীয় উপমহাদেশ ত্যাগ করার সময়ের অনেক স্থাপনা এখনো সুরক্ষিত। প্রাচীন ১০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে মধ্যযুগ, সে সময় থেকে আধুনিক যুগের প্রাথমিক সভ্যতার নমুনাসসহ অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। ১৯৭১ সালে আধুনিক স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল একটি মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সেই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন।

প্রাচীন ও বর্তমান ইতিহাস

বৃহত্তর ভারতে ব্রিটিশ শাসনের সময় দীর্ঘ ঐতিহাসিক পরিচিতিসহ, বাংলাদেশের বর্তমান এলাকা ভারতীয় উপমহাদেশের ও প্রাচীন ভারতের গংগারিধি নামে পরিচিত ছিলো। পরে একটি পুরাতন জনপদ বংগ বা পরবর্তীতে বাংলা নামে প্রদেশের অংশ ছিল বলে প্রায়ই উল্লেখ করা হয়। বৃটিশের আগে মুঘল সাম্রাজ্যের শাসনের সময়, এই দেশ বাংলা সালতানাত অঞ্চলের অধীনে একটি অংশ ছিল। তবে বাংলায় স্থানীয় রাজা, এবং সুবাদার বা শাসকদের দ্বারা বেশ কিছু এলাকা স্বায়ত্তশাসনে ছিল।

প্রাচীনকালে, বঙ্গ এলাকা বঙ নামেও পরিচিত ছিল। বর্তমান মায়ানমারের আরাকান প্রদেশে এশিয়ার দক্ষিণ-পূর্ব পর্যন্ত বিস্তৃত পুন্ড্র, রাঢ়, সমতট, হরিকেল প্রভৃতি বিভিন্ন নামে আরও অনেক ছোট ছোট প্রাচীন জনপদ ছিল।

আরো পড়ুন কিভাবে করবেন রোড ট্রিপে যাবার পরিকল্পনা

পললভূমিতে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা সহ শক্তিশালী নদীগুলির সাথে ভৌগোলিক অবস্থানের কারণে এই নদীগুলি দ্বারা বাহিত পলিমাটির কারনে বাংলাদেশের জমি উর্বর। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের প্রায় দুই-তৃতীয়াংশের মতো একটি ছোট জায়গা থেকে, কৃষি আবাদি জমি ব্যবহার করে ১৭০ মিলিয়নেরও বেশি মানুষের জন্য তাদের নিজস্ব প্রধান খাদ্য, ধান চাষ করে চাল উৎপাদন ও নিজেদের চাহিদা মেটানো জমির এই অত্যন্ত উচ্চ ফসলের উৎপাদনশীলতার প্রমাণ বহন করে।

মৌর্য, পাল এবং সেন রাজবংশ থেকে শুরু করে খ্রিস্টপূর্ব কয়েকশ বছর আগে থেকে শুরু করে কয়েকশ বছর পরবর্তী খ্রিস্টাব্দ পর্যন্ত অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। অনেক স্থাপনা বিশেষ করে নবম বা দশম শতাব্দীতে বাংলায় ইসলামি শাসকদের আগমনের ঠিক আগে প্রথম সহস্রাব্দ পর্যন্ত সময়কালের।

প্রাচীন বাংলার সাথে বৌদ্ধধর্মের একটি বিশেষ সম্পর্ক আছে। পরবর্তীতে বিশেষ করে সেন শাসনামলে হিন্দুদের প্রভাব বাড়ে। এর মধ্যে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক স্থান এবং স্মৃতিস্তম্ভ যেকোন ইতিহাস প্রেমী এবং অভিযাত্রীদের কাছে চমৎকার আকর্ষণ হতে পারে।

শাক্যমুনি যুবরাজ সিদ্ধার্থ গৌতম নেপালের বর্তমান অংশ কপিলাবস্তুর লুম্বিনি গার্ডেনে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমান বিহারের গয়াতে জ্ঞানলাভ করেন এবং ভারতের উত্তর প্রদেশের বারাণসীর কাছে সারনাথ হরিণ পার্কে সর্বপ্রথম ধর্মপ্রচার শুরু করেন। তিনি কুশীনগরে দেহত্যাগ বা মহাপরিনির্বান লাভ করেন। এই সমস্ত স্থান তৎকালীন বঙ্গ থেকে খুব বেশি দূরে ছিল না। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের একজন শক্তিশালী সমর্থক ছিলেন এবং এশিয়ার বৃহত্তর অংশ সহ বাংলা, ইন্দোচায়নাসহ, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান অংশে ছড়িয়ে দিতে মূখ্য ভুমিকা পালন করেন। পরবর্তীতে মুসলিম যোদ্ধা ও পীর যারা ইসলামের ধর্মের আধ্যাত্মিক নেতা, তারা নতুন ধর্ম ইসলাম নিয়ে আসে। এটি একটি বৃহৎ বাংলাদেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাতির সাথে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ মিশনারিরা বহু স্থানীয় মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছিল। এখন বাংলাদেশ সমস্ত নাগরিকের জন্য সরকারী ছুটির দিন হিসাবে সমস্ত প্রধান ধর্মীয় আচারানুষ্ঠানিক সংক্রান্ত পবিত্র দিনগুলি উদযাপন করা হয়।

মুসলিমদের জন্য ঈদ, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দুর্গাপূজা এবং দেবদেবীদের জন্য অন্যান্য পূজা, খ্রিস্টানদের জন্য ক্রিসমাস দিবস এবং বৌদ্ধদের জন্য বুদ্ধ পূর্ণিমা দিবসের মতো দিনগুলিতে সুসংগত বহুসংস্কৃতি, বহুধর্মীয় এবং বহুজাতিক সমাজ হিসেবে বাংলাদেশী সব নাগরিকদের সমান অধিকার সংবিধান স্বীকৃত।

বাংলাদেশ অনেক জাতীয় দিবসও উদযাপন করে। যেমন ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন এবং শহীদ দিবস হিসাবে। এখন তা ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (IMLD) হিসাবেও ঘোষিত এবং বিশ্বের অনেক বড় শহরে বিশ্বব্যাপী উদযাপন করা হয়। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। এই জাতীয় দিবস উদযাপনের দিনগুলিতে এবং ধর্মীয় ছুটির দিনে ভ্রমণেচ্ছু পর্যটকগন বিশেষ অনন্য এক অভিজ্ঞতা লাভ করতে পারে।

প্রাকৃতিক আকর্ষণ

প্রকৃতি ভিত্তিক প্রধান আকর্ষণগুলি হলো খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে বিস্তীর্ণ সুন্দরবন, উত্তর-পূর্ব সিলেটে চা বাগান এবং দক্ষিণ-পূর্বে চট্টগ্রাম অঞ্চলের পাহাড় ও বনভূমি। সবুজ ধান ক্ষেত সহ গ্রামীণ কৃষি ভূমি, ঋতুভেদে বিভিন্ন ধরনের সবজি চাষের বাগান রয়েছে। দেশের বিশাল অংশ জুড়ে আকর্ষণীয় সবুজের বৈচিত্র্য রয়েছে।

সুন্দরবন

সুন্দরবন আক্ষরিক অর্থেই সুন্দর বনান্চল। ভূমি এবং জল এখানে মিলিত হয় প্রাকৃতিক ভাবে জোয়ার ও ভাটার মাধ্যমে। যেখানে ধূর্ত, নির্মম অথচ রাজকীয় রয়েল বেঙ্গল টাইগার জলাভূমির লবণাক্ত ম্যানগ্রোভ বনে বিচরণ করে। মিঠা পানির কুমিরও জলে সাঁতার কাটে। এখানে চিত্রল হরিণ, জঙ্গলের পাখি, বন্য শুয়োর, টিকটিকি, লজ্জাবতী বানর, সাপ এবং অনেক জাতের সুন্দর পাখি রয়েছে। জ্বালানী কাঠ, গোলপাতা সংগ্রহ – ঘর ছাউনির উপকরণ, মধু ও মোম, শেল এবং মাছ এই অঞ্চলের বাসিন্দাদের জীবিকা নির্বাহের উপায়। দুবলা দ্বীপ ছাড়াও কটকা এবং কচিখালী বন্যপ্রাণী দেখার স্থানগুলি ফটোগ্রাফির জন্য চমৎকার গন্তব্য, যেখানে জেলেরা শুস্ক মৌসুমে মাছ শুকায়। বঙ্গোপসাগরের কাছে হিরণ পয়েন্ট একটি ভালো বিশ্রামের স্থান।

আরো পড়ুন কোসিয়াসকো বিজয়

সমুদ্র সৈকত

কক্সবাজারে দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে এবং দক্ষিণাঞ্চলের কুয়াকাটায় আরেকটি সমুদ্র সৈকত রয়েছে যেখানে সূর্য ওঠা এবং সূর্যাস্ত দুইই দেখা যায়।

প্রত্নতাত্ত্বিক স্থান এবং স্থাপত্য স্মৃতিস্তম্ভ দেশ জুড়ে অনেক ঐতিহাসিক জায়গা আছে যেগুলো পর্যটকগন পরিদর্শন এবং ইতিহাসের তথ্যান্বেষণ করতে পারেন। সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হল পাহাড়পুর, মহাস্থানগড়, ময়নামতি এবং খ্রিস্টীয় ৮ম থেকে ১০ম শতাব্দীর বৌদ্ধ যুগের ধ্বংসাবশেষ। পাহাড়পুর বৌদ্ধ বিহার উত্তরে নওগাঁ জেলায় অবস্থিত। এই সোমপুর বিহার হলো ভারতের প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরে, ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। পাহাড়পুরে হিন্দু, জৈন ও বৌদ্ধ দেবতাদের মিশ্র নিদর্শন আবিষ্কৃত হয়েছে। প্রাচীন এবং মধ্যযুগীয় ইতিহাস প্রেমীরা বৃহত্তর বাংলার সেই সময়ের জীবন এবং সমাজ সম্পর্কে অন্বেষণ করতে এবং জানতে অগণিত ঘন্টা ব্যয় করতে পারেন।

বগুড়া শহরের কাছে মহাস্থানগড় এবং কুমিল্লার কাছে ময়নামতি হলো বৃহত্তর বাংলা এবং বর্তমান বাংলাদেশের বৌদ্ধ সভ্যতার দুটি ধ্বংসাবশেষ যা ঐতিহাসিকদের কাছে স্বর্গ বলে বিবেচিত। সুন্দর পোড়ামাটির সজ্জিত কান্তজির মন্দিরটি ১৭৫২ সালে নির্মিত। সারাদেশে, বিশেষ করে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম বা জেলা অঞ্চলে অন্যান্য অনেক পুরানো হিন্দু ও বৌদ্ধ মন্দিরের সাথে এটি নির্মিত হয়েছিল। লালবাগ কেল্লা ঢাকার একটি আকর্ষণ যা ১৬৭৮ সালে মুঘল আমলে শায়েস্তা খান কতৃক নির্মিত হয়েছিল।

পুরাতন শহর সোনারগাঁও ঢাকার কাছাকাছি যা ১৩৩৮ খ্রিস্টাব্দে তার গৌরবময় সময়কালের বিকাশ ঘটায় যখন এটি ফখরুদ্দিন মোবারক শাহ কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার প্রথম দিকের স্বাধীন রাজ্যের রাজধানী হিসাবে আবির্ভূত হয়। আধুনিক শহরের মতো অনেক পুরানো স্থানের ধ্বংসাবশেষ, আলংকারিক বাসস্থান, সুসজ্য বাগান এবং সুনির্মিত রাস্তা এখনও এখানে পাওয়া যায়। এখানে একটি লোকশিল্প জাদুঘর রয়েছে যা একই সময়ে পরিদর্শন করা যেতে পারে।

বাংলাদেশে অনেক নতুন স্থাপত্য নিদর্শন এবং আধুনিক ভবন রয়েছে যা নির্মিত হয়েছে অপেক্ষাকৃত সাম্প্রতিক সময়ে। এর মধ্যে কিছু স্থাপনা বড় শহরের কাছাকাছি। সাভারের কাছে স্বাধীনতা স্মৃতিসৌধ, মুজিবনগর স্বাধীনতা স্মৃতি কমপ্লেক্স যেখানে বাংলাদেশের প্রথম সরকার ১৯৭১ সালে মেহেরপুরের কাছে শপথ নিয়েছিল। গোপালগঞ্জের কাছে টুঙ্গিপাড়ায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিক্ষেত্র, জাতীয় সংসদ ভবন কমপ্লেক্স, কেন্দ্রীয় শহীদ মিনার, এবং ঢাকার পুরোনো ঐতিহাসিক আহসান মঞ্জিল, অনেক পর্যটককে আকর্ষণ করবে। শিলাইদহে ১৯১৩ সালে ভারতের প্রথম নোবেল বিজয়ী বিখ্যাত বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজবাড়ি রয়েছে। কুষ্টিয়ার কাছেই একজন বাঙালি মরমী সাধক, গীতিকার, শিল্পী লালন ফকিরের মাজার রয়েছে যিনি বহুসংস্কৃতির দর্শন প্রচার করেছিলেন এবং হিন্দু, মুসলিম এবং লোকসাহিত্যের মিশ্রণে ১৮ শতকে মানবতাবাদী বাউল ধর্মের প্রচারে অনেক ভক্তিমূলক গান রচনা করেছিলেন।

শহর

রাজধানী ঢাকা সহ বাংলাদেশে অনেক বড় জনবহুল শহর রয়েছে। ঢাকা শহরে প্রায় ২০ মিলিয়ন মানুষ আধুনিক সুযোগ-সুবিধা, জাদুঘর, পুরানো স্থাপত্য স্থাপনা নিয়ে ১৬ শতক থেকে পুরানো বৃহত্তর বাংলার রাজধানী। এখানে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এবং এটি বাংলাদেশের প্রবেশদ্বার। ব্রিটিশ শাসনামলে, বর্তমান বাংলাদেশ এবং বৃহত্তর প্রাচীন বাংলার ইতিহাস ও সংস্কৃতি জানার জন্য শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘর একটু সময় নিয়ে দেখা বাংলাদেশ তথা এ অন্চল সম্পর্কে একটি ভালো ধারনার সূচনা হবে।

দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর চট্টগ্রামের চারপাশে পাহাড়, বন এবং সমুদ্র সৈকত সহ অনেক প্রাকৃতিক আকর্ষণ রয়েছে। এটি বিমান, ট্রেন এবং সড়ক পরিবহনে পৌঁছানো যেতে পারে। যদিও ঢাকা থেকে ট্রেনে ভ্রমন করলে, রেললাইনের ধারে ধারে বাংলার মনোরম গ্রামীণ দৃশ্যাবলী উপভোগ করা সুযোগ পাওয়া যাবে। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে আগমনকারী পীর শাহ আমানতের মাজার অনেক মুসলিম ভক্তদের জন্য একটি আকর্ষণ।

উত্তরে রাজশাহী হল বর্ষাকালের প্রমত্তা পদ্মা নদীর তীরে অবস্থিত। এখানে শাহ মখদুমের মাজার রয়েছে। তিনি ১৪ শতকের একজন মুসলিম আধ্যাত্মিক সাধক, যিনি এই অঞ্চল ও এখানকার চারপাশে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন।

খুলনা দ্বিতীয় বন্দর শহর এবং সুন্দরবনের প্রবেশদ্বার। কাছাকাছি বাগেরহাটে একটি ষাট গম্বুজ মসজিদ রয়েছে যেখানে খান জাহান আলী, আরেকজন বিখ্যাত মুসলিম সাধক, যিনি সুন্দরবন এলাকার ঘন জঙ্গল পরিষ্কার করে মানব বসতি স্থাপন করেছিলেন।

সিলেটে মালনীছড়াসহ অনেক সবুজ চা বাগান রয়েছে, যা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম চা বাগান। এখানে শাহ জালালের মাজার অবস্থিত, যিনি ১৩ শতকে বাংলার সবচেয়ে বিশিষ্ট মুসলিম সাধক ছিলেন।

পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণে দেশ জুড়ে অনেক ছোট শহর এবং শহরতলী রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্বে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির পার্বত্য জেলা এবং দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যা ১০০০ মিটারের বেশি উচুঁ। চিরহরিৎ বৃষ্টিভেজা অরন্য এখানে রয়েছে।

উত্তর-পূর্বে শেরপুর, ময়মনসিংহ, জামালপুরসহ গারো পাহাড়সারিতে পর্ণমোচী শাল বৃক্ষের বনান্চল আছে। বন্য হাতিরা মাঝে মাঝে বনে, ফসলক্ষেতে ও লোকালয়ে চলে আসে। সেখানে সড়কপথে সহজেই বেড়াতে যাওয়া যেতে পারে।

নেপাল ও তিব্বতের হিমালয় থেকে উৎপন্ন শক্তিশালী ব্রহ্মপুত্র, তিস্তা এবং ধরলা নদীগুলির বিধৌত সমতল প্লাবনভূমি, বিশাল বিস্তৃত বালির চরগুলি উত্তরবঙ্গে রংপুর ও দিনাজপুরকে ভ্রমন করতে বিশেষভাবে আকর্ষন করে। এই নদীগুলিতে ইন্জিনচালিত নৌকাভ্রমন, দু তীরের মানুষদের নিত্যদিনের জীবনযাত্রা, গ্রাম্য বালক বালিকাদের নদীর পানিতে সাতাঁর বা ঝাঁপাঝাঁপির দৃশ্য অন্য কোনো ভাবে দর্শন সম্ভব নয়। যে কোনও এডভেন্চারপ্রিয় ভ্রমণকারীর জন্য তা অমূল্য স্মৃতি হতে পারে।

বাংলাদেশ যে কোন ধরনের পর্যটকগনের জন্য আকর্ষনীয় পসরা তাদের আস্বাদনের জন্য উন্মুক্ত করে রেখেছে। বাংলাদেশ ভ্রমন করুন। এই রোমান্চকর দেশে আপনাকে স্বাগতম। আপনার ভ্রমন নিরাপদ ও আনন্দময় হোক।

আমার মতে শীর্ষ পাঁচ

রাজধানী ঢাকা এবং বৃহত্তর ঢাকা অঞ্চল

খুলনা ও সুন্দরবন ম্যানগ্রোভ বন

কক্সবাজার সমুদ্র সৈকত এবং সেন্ট মার্টিন দ্বীপ

মুজিবনগর স্বাধীনতা যুদ্ধ কমপ্লেক্স, আমঝুপি নীলকুঠি (মেহেরপুর)

প্রত্নতাত্ত্বিক স্থানগুলি যেমন বগুড়ার মহাস্থানগড় ও উত্তরবঙ্গের পাহাড়পুর।

পড়ুন ড: নওশাদুল হকের আরো লেখা

ঘুরুঞ্চি ম্যাগাজিনের সকল কর্মকান্ড নট ফর প্রফিট, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সকল কাজ পরিচালিত হচ্ছে।

অত্যন্ত ভরাক্রান্ত মনে জানাতে হচ্ছে যে আমাদের সম্মানিত লেখকদের জন্য কোনো তহবিল এই মুহূর্তে আমাদের কাছে নেই। অদূর ভবিষ্যতে তহবিল গঠন করতে পারা গেল এই অবস্থার পরিবর্তন হতে পারে।

ঘুরুঞ্চির ওয়েবসাইট পরিচালনা করতে আমাদের সপ্তাহে ৮-১২ ঘন্টা কাজ করতে হয়। বর্তমানে আমাদের কাজ শুধুমাত্র স্বেচ্ছাসেবক এবং স্ব-অর্থায়নের উপর নির্ভর করে। আপনারা ঘুরুঞ্চিতে বিজ্ঞাপন দিয়ে, অনুদান দিয়ে, স্বেচ্ছাশ্রম দিয়ে সাহায্য করতে পারেন।

ঘুরুঞ্চির ভ্রমণ ছবি ব্লগের ছবি থেকে আপনার পছন্দসই ছবি পেপার প্রিন্ট, ফাইন আর্ট প্রিন্ট, ওয়াল আর্ট এবং ডেস্ক আর্ট হিসাবে কেনার ব্যবস্থা রয়েছে। আপনারা ছবি কেনাকাটা করলে আমরা অল্প পরিমাণ কমিশন পাব, যা ঘুরুঞ্চির ক্রমবিকাশ এবং সম্প্রসারে ব্যাবস্থার হবে, যা ঘুরুঞ্চির ক্রমবিকাশ এবং সম্প্রসারে ব্যবহার হবে।

আমরা আপনার সমর্থনের জন্য কৃতজ্ঞ।

The post পর্যটকদের জন্য বাংলাদেশে ভ্রমণ appeared first on ঘুরুঞ্চি ম্যাগাজিন.

চীনের কথা
এক দেশের বুলি আর এক দেশের গালি। এইরকম একটা কথা আমরা প্রায়ই শুনি। কয়েক বছর আগে অস্ট্রেলিয়ান সরকারের একটা বৃত্তি পেয়ে চীনের জুডিশিয়াল সিস্টেম, রাজনীতি, সভ্যতা, দর্শন নিয়ে পড়াশোনার কাজে কয়েক সপ্তাহের জন্য চীন গিয়েছিলাম তখন একটা শব্দ শিখেছিলাম যেটা বাংলাদেশে/ভারতে খাবার হিসেবে জানি। কিন্তু চীনে সেই একই শব্দ দিয়ে তারা একটা দিক নির্দেশ করে! ‘নান’ শব্দটি দিয়ে আমরা এক প্রকার রুটিকেই বুঝি। কিন্তু চীনে ‘নান’ (南  – Nán এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে দক্ষিণ নিয়ে কিছু বলছে) বলতে বুঝায় দক্ষিণ। জিং মানে রয়াল বা রাজসিক। যেমন চীনের নানজিং Nánjīng শহর। নানজিং শহর মানে দক্ষিণের রাজসিক শহর।

নানজিং একসময় চীনের রাজধানী ছিল। আর চীনের বর্তমান রাজধানী বেইজিং শহর। বেই (北 Běi  এই চিহ্নটা যেখানে থাকবে সেখনে উত্তর নিয়ে কিছু একটা বলছে) মানে উত্তর। বেইজিং (北京 Běijīng) শহর মানে উত্তর এর রাজসিক শহর। 京 এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে বেইজিং নিয়ে কিছু বলছে। যেমন বেইজিং এ গাড়ির নাম্বার প্লেট এ এই চিহ্নটা দেখা যাবে। তবে এই নান, বেই এবং জিং এর উচ্চারণের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন অর্থ বুঝাবে! ম্যান্ডারিন ভাষায় উচ্চারণ একটা বড় বিষয়। ম্যান্ডারিন হচ্ছে চীনের মান ভাষা। অনেকটা বাংলাদেশের নদীয়া/শান্তিপুরী বাংলা ভাষার মত। বাংলায় যেমন একেক অঞ্চলে একেক উচ্চারণ, শব্দচয়ন তেমনি চীনেও একেক অঞ্চলে একেক উচ্চারণ। তাই চীনের সরকার একটা মান ভাষা নির্ধারণ করে দিয়েছে যেটাকে ম্যান্ডারিন বলে। এই ম্যান্ডারিন ভাষায় বেইজিং অঞ্চলের উচ্চারণ এর প্রাধান্য রয়েছে। শাংহাই ও বেইজিং এর মানুষ যদি একজন আর একজনের শহরে প্রথমবারের মত যায় তাহলে তাদের কমিউনিকেট করতে সমস্যা হবে। অনেকটা বাংলাদেশের রংপুর এর কেউ যদি চট্টগ্রাম যায় প্রথমবার কিংবা চট্টগ্রাম এর কেউ রংপুর যায় প্রথমবার তাহলে তাদের পরস্পরের কথা বুঝতে সমস্যা হওয়ার মত।

আবার চীনের দক্ষিণে গুয়াংজু (বিশেষত গুয়াংডং প্রদেশ ) কিংবা হংকং এলাকার ভাষাকে ক্যানটোনিজ ভাষা বলে। এটাও চীনের ভাষা। অনেকটা বাংলাদেশের চট্টগ্রাম এর ভাষার মত। চট্টগ্রাম এর ভাষাকে কি বাংলা বলবেন নাকি ভিন্ন একটা ভাষা বলবেন? আর একটা মজার বিষয় হচ্ছে ম্যান্ডারিন ভাষা হচ্ছে দুই রকম। একটা পুরোন আর একটা সিম্পলিফাইড ভার্সন। অনেকটা বাংলা ভাষার সাধু এবং চলিত রূপ এর মত! ম্যান্ডারিন এর পুরোনো রূপ জটিল। তাই বর্তমানে অধিকাংশ জায়গায় সিম্পলিফাইড ভার্সনই ব্যবহার করা হয়।

ম্যান্ডারিন ভাষার সাথে পৃথিবীর বাকী ভাষাগুলোর একটা বিশাল পার্থক্য হল ম্যান্ডারিন হচ্ছে পৃথিবীর একমাত্র বেঁচে থাকা হাইরোগ্লিফিকস ভাষা। চিহ্ন দিয়ে লেখা ভাষা। এখনো বিভিন্ন চিহ্ন এঁকে তারা তাদের মনের ভাব প্রকাশ করে। প্রতিটা বিষয়ের জন্য এক একটা চিহ্ন রয়েছে। সেই চিহ্ন দিয়ে শুধু সেই বিষয়টাকেই বুঝাবে। এক একটা চিহ্নই এক একটা শব্দের মত! তাই হাজার হাজার চিহ্ন রয়েছে। আর ঠিক সে কারণেই চীনের ভাষা শিখাটা একটু কঠিন। আবার উত্তর-পূর্ব (এখন অবশ্য অনেক জায়গায়ই থাকে) চীনের মানুষ আমরা যাদের মাঞ্চু পিপল বলে জানি তাদের লিখিত রূপ সম্পূর্ণ ভিন্ন। মাঞ্চুদের লিখিত রূপ অনেকটা মঙ্গোলিয়ানদের লিখিত রূপ এর মত। মাঞ্চু ভাষাটা উপর থেকে নিচের দিকে (Verticle) পড়তে হয়! বাংলায় আমরা বাম থেকে ডানে পড়ি কিংবা আরবিতে ডান থেকে বামে পড়তে হয়। এই মাঞ্চু ভাষা ডান-বাম বাদ দিয়ে একদম উপর-নিচ পড়া শুরু করেছে! আগেই বলেছি মাঞ্চু স্ক্রিপ্ট মঙ্গোলিয়ান স্ক্রিপ্ট অনুসরণ করে যার প্রি-ইসলামিক উইঘুর স্ক্রিপ্ট (Pre-Islamic Uyghur script) এর সাথে সংযোগ রয়েছে। এই মাঞ্চু পিপলরাই চীন শাসন করেছে গত কয়েকশত বছর (Qing dynasty 1636-1912)। চীনের শেষ সম্রাট ছিল এই ক্ষুদ্র নৃগোষ্ঠী মাঞ্চু (Manchu) থেকে। অনেকটা সে কারণেই তাকে উৎখাত করা সহজ হয়েছিল অন্যান্য কারণের সাথে। যদিও হান চাইনিজরা সেটা স্বীকার করতে চায় না আলাপ আলোচনায়।

Previous image

Next image

আর একটা মজার বিষয় না বললেই নয়। আমরা জানি চীনের প্রাচীর তৈরী করা হয়েছিল মঙ্গোলিয়ানদের হামলা থেকে চীনকে রক্ষা করার জন্য। চীনের প্রাচীর কে সেই সময়ের সবচেয়ে বড় ডিফেন্স প্রজেক্ট হিসেবে ভাবতে পারেন। মঙ্গোলিয়ানদের আক্রমণ থেকে রক্ষা পাওয়া ছাড়াও আরো বেশ কয়েকটা কারণ ছিল। তার মাঝে বর্তমানের মত করে বর্ডার কন্ট্রোল ( অনেকটা ডোনাল্ড ট্রাম্প এর ওয়াল তোলার মত। তাই ওয়াল তোলা নতুন কিছু নয়।), জাপানিজ জলদস্যুর হাত থেকে রক্ষা, হান চাইনিজদের মাঞ্চু পিপলদের সাথে মিশতে না দেওয়া। যদিও চীনের প্রাচীর শেষ রক্ষা করতে পারেনি হান চাইনিজদের। মাঞ্চু পিপলরা ঠিকই ওয়াল এর ডিফেন্স ভেঙ্গে দিয়ে বেইজিং দখল করেছিল এবং বিংশ শতাব্দীর প্রথম পর্যন্ত চীন শাসন করেছে। অবশ্য মাঞ্চু পিপলরাই প্রথম চীনের প্রাচীর ভেদ করেনি এর আগে মঙ্গোলিয়ানরাও সফল হয়ে ছিল। আমরা ইতিহাস এর পাতা থেকে জানি যে মঙ্গোলিয়ান চেঙ্গিস খান এর নাতি কুবলাই খান (Kublai Khan) চীন শাসন করেছিল এবং ইউয়ান ডায়নাস্টি ( Yuan Dynasty 1271-1368) এর প্রতিষ্ঠা করেছিল বেইজিং এর উপর। তাই ওয়াল তুললেই যে মানুষকে আলাদা রাখা কিংবা মিশতে না দেওয়া যাবে সেরকম নয়। অন্তত ইতিহাস আমাদের তাই শিখায়। আমরা বার্লিন ওয়াল এর কথা জানি আর চীনের প্রাচীর এর কথাও জানি। কোনটাই দীর্ঘ মেয়াদে কাজে দেয়নি।

Map of sinitic dialect (Simplified Chinese) – wiki

The post চীনের কথা appeared first on ঘুরুঞ্চি ম্যাগাজিন.